রোষানলে ‘মাই ক্যাপ্টেন’ মাশরাফি!

০১ আগস্ট ২০২৪, ১১:২৮ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM
 মাশরাফির ছবিটি নতুন করে এঁকে জোকারের রূপ দেওয়া হয়েছে

মাশরাফির ছবিটি নতুন করে এঁকে জোকারের রূপ দেওয়া হয়েছে © সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এরই মধ্যে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনেক ক্রিকেটারই। তবে নীরবই আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। তার এমন নীরবতা মেনে নিতে পারেননি ভক্ত সমর্থকরা। সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হয়ে আসছিল, এবার তা রোষাণলে রূপ নিলো। 

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা নিয়ে প্রতিবারই মাঠে ফিরেছেন। তিনি এতদিন ছিলেন সবার হৃদয়ে। তবে এবার সেটির বিস্ফোরণ ঘটলো। চরম ট্রলের শিকার হচ্ছেন নড়াইল এক্সপ্রেস।

ক্ষুব্ধ ভক্তরা এবার দেয়ালে আঁকা মাশরাফির ছবি পাল্টে জোকার বানিয়ে ছাড়লেন। আর সেই ছবিতে নিক্ষেপ করেছেন জুতা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

এই ভিডিওতে দেখা যায় দেয়ালে আঁকা মাশরাফির ছবিটি নতুন করে এঁকে জোকারের রূপ দেওয়া হয়েছে। আগের ছবির দুই পাশের লেখা, 'ওহ ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন' মুছে ফেলে লেখা হয়েছে। কয়েকজন ভক্ত একসঙ্গে এই ছবিতে জুতা ছুঁড়ে মারছেন। ভিডিওর ক্যাপশনে লেখা, 'দুঃখিত, আপনি আমাদের অধিনায়ক নন, ক্লাউন।'

মাশরাফির ছবিকে জোকার বানিয়ে ক্ষুব্ধ ভক্তদের প্রতিবাদ

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও মাশরাফির মতো সমালোচনার মুখে পড়েছেন। তিনিও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি। কানাডা লিগে ব্যস্ত সময় কাটানো সাকিব এক ভক্তের তোপের মুখে পড়ে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, আপনি দেশের জন্য কী করেছেন? যা নিয়ে সামাজিক মাধ্যমে বিস্তর চর্চা হচ্ছে। ব্যাপক সমালোচনার পর ১৭ জুলাই প্রতিক্রিয়া জানান জাতীয় দলের তিন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। 

কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন, তদন্তে এল…
  • ১৯ মার্চ ২০২৬
উত্তর কোরিয়ার নির্বাচনে ৯৯.৯৩ শতাংশ ভোটে জয়ী কিমের দল
  • ১৯ মার্চ ২০২৬
ঈদ স্মৃতি: বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের গল্পে হারানো রেওয়াজ ফেরান…
  • ১৯ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৯ মার্চ ২০২৬
বাংলাদেশে ঈদ কবে, শুক্রবার না শনিবার?
  • ১৯ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যের দুই দেশে ঈদগাহে নামাজ আদায় স্থগিত, জানা গেল ক…
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence