কোটা আন্দোলন ইস্যুতে তথ্যানুসন্ধান দল পাঠাতে চায় জাতিসংঘ

০১ আগস্ট ২০২৪, ১০:১০ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM

© লোগো

বাংলাদেশে শিক্ষার্থীদের কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে ‘আন্দোলনকারীদের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ, নির্বিচারে গ্রেপ্তার এবং নির্যাতনের’ মতো বিষয়গুলোতে গভীরভাবে উদ্বিগ্ন জাতিসংঘ মানবাধিকার কমিশন।

ভবিষ্যৎ নির্যাতন বন্ধে দীর্ঘ মেয়াদে নিরাপত্তা খাতের সংস্কার জরুরি বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক।

এ ছাড়া জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন তথ্যানুসন্ধান (ফ্যাক্ট ফাইন্ডিং) দল পাঠাতে প্রস্তুত, যা পরিস্থিতি স্বাভাবিক ও সংশ্লিষ্ট সব পক্ষের বিশ্বাস তৈরিতে সহায়তা করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে এমনটাই বলেছেন ভলকার টুর্ক। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে গত ২৩শে জুলাই তিনি এ চিঠি লেখেন।

চিঠিতে বলা হয়, ক্ষতিগ্রস্তদের জন্য বিচার ও জড়িতদের জবাবদিহি নিশ্চিতে সব মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের নিরপেক্ষ, স্বাধীন এবং স্বচ্ছ তদন্ত যেমন জরুরি তেমনি ভবিষ্যৎ নির্যাতন বন্ধ করতে, মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষায়, শান্তিপূর্ণ সমাবেশে করতে দিতে দীর্ঘ মেয়াদে নিরাপত্তা খাতের সংস্কারও জরুরি।

নবম শ্রেনির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে নতুন নি…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্…
  • ১৭ অক্টোবর ২০২৬
হোয়াইট হাউসে প্রবেশের ৫ দিন পরই বরখাস্ত কেট জাকারিয়া
  • ১৭ অক্টোবর ২০২৬
সকালে ঘুম থেকে ওঠার পর কি ক্লান্ত লাগে, জেনে নিন কারণ ও সমা…
  • ১৭ অক্টোবর ২০২৬
ঝড় তুলেছে ‘আরেকটু’, টেইলর সুইফট থেকে অনুপ্রাণিত কে এই ঢাবি …
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ৫ পর্যটক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬