আজ থেকে সীমিত পরিসরে চলবে ট্রেন

০১ আগস্ট ২০২৪, ০৯:০৫ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM
আজ থেকে সীমিত পরিসরে চলবে ট্রেন

আজ থেকে সীমিত পরিসরে চলবে ট্রেন © সংগৃহীত

প্রায় ১৪ দিন বন্ধ থাকার পর সারাদেশে আজ বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে সীমিত পরিসরে চালু হচ্ছে ট্রেন চলাচল। কারফিউ শিথিল থাকা অবস্থায় আজ থেকে স্বল্প দূরত্বে চলবে যাত্রীবাহী, মেইল, লোকাল ও কমিউটার ট্রেন। তবে আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

গত মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের ট্রেন চলাচল শুরু সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেকার আলম রাজন এ তথ্য জানান। রেলওয়ে সূত্র জানায়, পরিস্থিতি স্বাভাবিক থাকলে, আগামী সপ্তাহ থেকে দূরপাল্লার আন্তঃনগর ট্রেন চালু হতে পারে।

এর আগে, কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে গত ১৮ জুলাই, দুপুর ১২টার পর থেকে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এরপরই, অনির্দিষ্টকালের জন্য সারাদেশে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে রেল কর্তৃপক্ষ। অবশ্য, গত ২৪ জুলাই সীমিত পরিসরে মালবাহী ট্রেন চলে। পরদিনই এসব ট্রেনের চলাচল বন্ধ করে দেয়া হয়। শুধু, বিজিবি প্রহরায় চলছে কয়েকটি তেলবাহী ট্রেন।

ট্যাগ: জাতীয়
নবম শ্রেনির বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিয়ে নতুন নি…
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজধানীর বিভিন্ন হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান আকস্মিক পরিদর্…
  • ১৭ অক্টোবর ২০২৬
হোয়াইট হাউসে প্রবেশের ৫ দিন পরই বরখাস্ত কেট জাকারিয়া
  • ১৭ অক্টোবর ২০২৬
সকালে ঘুম থেকে ওঠার পর কি ক্লান্ত লাগে, জেনে নিন কারণ ও সমা…
  • ১৭ অক্টোবর ২০২৬
ঝড় তুলেছে ‘আরেকটু’, টেইলর সুইফট থেকে অনুপ্রাণিত কে এই ঢাবি …
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে ৫ পর্যটক নিহত
  • ১৭ অক্টোবর ২০২৬