গ্রাহকদের অব্যবহৃত ইন্টারনেট ফেরত পাওয়া নিয়ে যা বলছে মোবাইল কোম্পানি 

২৫ জুলাই ২০২৪, ০২:১১ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:২৯ AM

© সংগৃহীত

১৭ জুলাই রাত থেকে দেশে মোবাইল ইন্টারনেট বন্ধ হয়ে গিয়েছে। পূর্বে কেনা মোবাইলের অব্যবহৃত ইন্টারনেট ডেটার কি হবে তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন গ্রাহকরা। ইন্টারনেট কেনার জন্য তারা যে টাকা খরচ করেছিলেন তার ভবিষ্যৎ কী? তারা কি তাদের অব্যবহৃত ডেটা ফেরত পাবেন? টেলিকম কোম্পানিগুলো কি নতুন প্যাকেজ না কিনলেও পাওনা ইন্টারনেট ডেটা ব্যবহার করতে দেবে? নাকি পুরো টাকাটাই জলে যাবে?

সাধারণত একটি প্যাকেজ শেষ হওয়ার আগেই ঐ প্যাকেজটি আবার কিনলে অব্যবহৃত ডেটা সমন্বয় করা হয়। এখানে বেশিরভাগ ক্ষেত্রেই সেই সুযোগ নেই। তাহলে কী হবে?

মোবাইল কোম্পানিগুলো অবশ্য কিছুটা আশার আলো দেখাচ্ছে। গ্রামীণ ফোন, রবি এবং বাংলালিংকের সঙ্গে যোগাযোগ করা হলে কোম্পানিগুলো জানিয়েছে, তারা গ্রাহকের স্বার্থকে প্রাধান্য দিয়েই সিদ্ধান্ত নেবে। এজন্য তারা মোবাইল ইন্টারনেট চালু হওয়ার জন্য অপেক্ষা করছে।

২৩ জুলাই রাত থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও মোবাইল ইন্টারনেট এখনো অন্ধকারে আছে। রবি বা সোমবার নাগাদ মোবাইল ইন্টারনেট চালু হতে পারে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত বছর দেশের মোবাইল কোম্পানিগুলো যে আয় করেছে তাতে দেখা যায়, মোবাইল ব্যবহারকারীরা গড়ে প্রতিদিন প্রায় ২৯ কোটি টাকার মোবাইল ডেটা কেনেন; বছরে এর পরিমাণ ১০ হাজার ৫০৮ কোটি টাকা।

 
ট্যাগ: মোবাইল
‘আমার ৫ ভাগনে–ভাগনি মারা গেছে, বড় ভাগনির সন্তানও মারা গেছে’…
  • ১৭ অক্টোবর ২০২৬
‘হঠাৎ দরজা খুলে দেখি, কিছুই দেখা যাচ্ছে না, তাৎক্ষণিক আমি ও…
  • ১৭ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার স্বর্ণ জব্দ
  • ১৭ অক্টোবর ২০২৬
আলোচিত যুব উন্নয়নের পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫৩৮৬
  • ১৭ অক্টোবর ২০২৬
পাবনায় গাছ কাটতে গিয়ে প্রাণ গেল দিনমজুরের
  • ১৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে …
  • ১৭ অক্টোবর ২০২৬