‘কমপ্লিট শাটডাউনে’ বন্ধ থাকছে ভারতীয় ভিসা সেন্টার ও মা‌র্কিন দূতাবাস

১৮ জুলাই ২০২৪, ০৭:৩৮ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩১ AM
‘কমপ্লিট শাটডাউনে’ বন্ধ থাকছে ভারতীয় ভিসা সেন্টার ও মা‌র্কিন দূতাবাস

‘কমপ্লিট শাটডাউনে’ বন্ধ থাকছে ভারতীয় ভিসা সেন্টার ও মা‌র্কিন দূতাবাস © সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে কেন্দ্র ক‌রে অস্থিতিশীল প‌রি‌স্থি‌তির কার‌ণে বৃহস্প‌তিবার (১৮ জুলাই) সবগুলো ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) বন্ধ থাকবে। একই কারণে আজ সাধারণ মানু‌ষের জন্য বন্ধ থাক‌বে ঢাকার মা‌র্কিন দূতাবাস।

বুধবার (১৭ জুলাই) রা‌তে আইভিএসি-এর ও‌য়েবসাইটে এক বার্তায় ও ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে বন্ধ রাখার এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

আইভিএসি-এর ও‌য়েবসাইটে দেওয়া বার্তায় বলা হ‌য়ে‌ছে, অস্থিতিশীল অবস্থার কারণে ১৮ জুলাই সব আইভিএসি বন্ধ থাকবে। আবেদনের পরবর্তী তারিখ এসএমএসের মাধ্যমে জানানো হবে।

অন্যদিকে, মার্কিন দূতাবা‌সের ভ্রমণ সতর্কতার হালনাগাদ ত‌থ্যে বলা হ‌য়ে‌ছে, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ গত ক‌য়েক‌দিন ধ‌রে বিস্তৃত হয়ে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকা এবং অন্যান্য শহরে ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

সারা বাংলাদেশে কয়েকজনের মৃত্যু এবং শতাধিক আহত হয়েছে। পরিস্থিতি ক্রমশ অস্থিতিশীল হয়ে উঠছে। এ ধরনের বিক্ষোভ স্থানীয় পরিবহণ পরিষেবাগুলোকে প্রভাবিত করতে পারে এবং ঢাকায় আসা-যাওয়া কঠিন হতে পারে।

দূতাবাস বলেছে, মার্কিন নাগরিকদের সতর্কতা পালন করা উচিত এবং মনে রাখা উচিত বিক্ষোভ সংঘর্ষে পরিণত হতে পারে এবং সহিংসতায় রূপ নিতে পারে। সেজন্য বিক্ষোভ এড়িয়ে চলার পাশাপাশি কোনো বড় সমাবেশের আশপাশে থাকলে সতর্কতা অবলম্বন করুন।

এ ধর‌নের প‌রি‌স্থি‌তি বি‌বেচনায় বৃহস্প‌তিবার ঢাকার মা‌র্কিন দূতাবাস সাধারণ মানু‌ষের জন্য বন্ধ থাক‌বে। পাশাপা‌শি মা‌র্কিন দূতাবা‌সের কর্মী‌দের কূট‌নৈ‌তিক এলাকার বাইরে অন্যত্র চলাচল সী‌মিত করার সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে।

 
মার্কিন-ইরান যুদ্ধবিরতিতে ইসরায়েলের প্রতিক্রিয়া কী?
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রস্তাব: কী বার্তা দিল তেহরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
প্রথম সভায় যেসব সিদ্ধান্ত নিল তামিমের নেতৃত্বাধীন বিসিবির অ…
  • ০৮ এপ্রিল ২০২৬
বিসিবি নির্বাচনে অংশ নেবেন কিনা, জানালেন তামিম
  • ০৮ এপ্রিল ২০২৬
সাংবাদিকের ওপর হামলার ৭ মাস পর ছাত্রদল নেতা বহিষ্কার
  • ০৮ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে অফিস সময় কমাল যবিপ্রবি
  • ০৮ এপ্রিল ২০২৬
close