ডয়চে ভেলে ছাড়ছেন খালেদ মুহিউদ্দিন

১৪ জুলাই ২০২৪, ০৬:১৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৩৮ AM

© সংগৃহীত

জার্মান সংবাদ মাধ্যম ডয়চে ভেলে বাংলা বিভাগ ছেড়ে দিচ্ছেন সাংবাদিক খালেদ মুহিউদ্দিন। তিনি সংবাদমাধ্যমটির বাংলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি বাংলা ভাষায় অন্যতম জনপ্রিয় টক শো ‘খালেদ মুহিউদ্দিন জানতে চায়’ সঞ্চালনা করতেন।

জানা গেছে, ৫ বছর বাংলা বিভাগের দায়িত্ব পালনের পর প্রতিষ্ঠানটি ছেড়ে চলে যাচ্ছেন। চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর খালেদ মুহিউদ্দিন ডয়চে ভেলেকে আর চুক্তি নবায়ন না করার বিষয়ে জানিয়ে দেন।

২৬ জুলাই বাংলা বিভাগে ‘খালেদ মুহিউদদ্দিন জানতে চায়’ অনুষ্ঠানের শেষ শো প্রচারিত হবে বলে সূত্র জানিয়েছে। এ বিষয়ে খালেদ মুহিউদ্দিন গণমাধ্যমকে বলেন ‘ব্যক্তিগত কারণেই আমি আর চুক্তি নবায়ন করিনি।’

তবে সূত্র জানিয়েছে, আগামী কিছুদিন খালেদ মুহিউদ্দিন গণমাধ্যমে কাজ করা থেকে বিরত থাকতে পারেন।

উল্লেখ্য, ৩২ বছর ধরে খালেদ মুহিউদ্দিন গণমাধ্যমের সঙ্গে জড়িত। বিভিন্ন গণমাধ্যমে কাজ করা ছাড়াও একাধিক বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের খণ্ডকালীন শিক্ষক হিসাবে পাঠদান করেছেন।

দিল্লিতে মেট্রো-ট্রেন পুরোপুরি বন্ধ রাখা যাবে না: সুপ্রিম ক…
  • ০৯ অক্টোবর ২০২৬
যে ছাত্রদল নেতার রক্তে গতি পেয়েছিল নব্বইয়ের স্বৈরাচারবিরোধী…
  • ০৯ অক্টোবর ২০২৬
শান্তিতে নোবেল ঘোষণার কয়েকঘণ্টা পরেই আইসিসির ওপর নিষেধাজ্ঞা…
  • ০৯ অক্টোবর ২০২৬
মাদ্রাসা থেকে ঢাবিতে—প্রয়াত মায়ের স্বপ্ন পূরণে প্রথমবারেই ব…
  • ০৯ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ জ্বালিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ১৫
  • ০৯ অক্টোবর ২০২৬
ট্রেড ইউনিয়ন নিবন্ধন সহজীকরণ ও অসৎ শ্রম আচরণ বন্ধের আহ্বান 
  • ০৯ অক্টোবর ২০২৬