কোটা-পেনশন আন্দোলন নিয়ে ছাত্রলীগকে সজাগ থাকতে হবে: ওবায়দুল কাদের

০৯ জুলাই ২০২৪, ০৩:৫২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৪৭ AM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © সংগৃহীত

চলমান কোটা আন্দোলন এবং শিক্ষকদের পেনশন স্কিম নিয়ে আন্দোলনের বিষয়ে রাজধানীসহ সারাদেশের আওয়ামী লীগ ছাত্রলীগকে সজাগ ও সতর্ক থাকতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার (৯ জুলাই) সকালে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির যৌথসভায় এ কথা বলেন তিনি।  

ওবায়দুল কাদের বলেন, শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্দোলন দুটি অরাজনৈতিক। কিন্তু এই আন্দোলনে বিএনপির মতো কিছু অশুভ মহলের সমর্থন নিয়ে ভাবতে হবে। এই অশুভ শক্তিকে যেন উস্কানি দিয়ে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে তার জন্য রাজধানীসহ সারাদেশের আওয়ামী লীগ ছাত্রলীগকে সজাগ থাকতে হবে।

সেতুমন্ত্রী বলেন, আমাদের অবস্থান পরিষ্কার, ২০১৮ সালে প্রধানমন্ত্রী পরিপত্র জারি করে কোটামুক্ত সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত অনুযায়ী এতদিন সরকারি কার্যক্রম পরিচালিত হয়েছে। এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের ৭ জন একটা মামলা করেন। হাইকোর্ট একটা রায় দেন, এই রায়ের বিরুদ্ধে সরকার পক্ষ আপিল বিভাগে এ নিয়ম অনুযায়ী আপিল হয়েছে। ফুল কোর্টে আমারা আশা করছি শিগগিরই শুনানি হবে।

তিনি বলেন, এক আগস্ট থেকে আমাদের মাসব্যাপী কর্মসূচি রয়েছে। ভাবগাম্ভীর্যের সঙ্গে এই মাসের কর্মসূচি পালনের জন্য আহ্বান জানাচ্ছি। ঢাকায় যারা কর্মসূচি নেবেন তারা কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে করবেন। 

 
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬