নিজেদের অস্তিত্ব নেই, কোটা ও শিক্ষক আন্দোলনে ভর করতে চায় বিএনপি: কাদের

০৬ জুলাই ২০২৪, ০৬:০৩ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫১ AM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নিজেদের কোনো অস্তিত্ব নেই। এখন বিএনপির কাজই হচ্ছে অন্যদের ইস্যুর ওপর নির্ভর করা। এখন দলটি শিক্ষক আন্দোলনের ওপর ভর করবে, কোটা আন্দোলনের ওপর ভর করবে। শনিবার (৬ জুলাই) রাজধানীর বেইলি রোডের শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম ঐতিহ্য সংরক্ষণ ও গবেষণা কেন্দ্রে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে সাত দিনব্যাপী পাহাড়ি ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। 

খালেদা জিয়াকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনের ইস্যু খুঁজছে বিএনপি দাবি করে ওবায়দুল কাদের বলেন, ‘নিজেদের কোনো অস্তিত্ব নেই, নির্বাচনে যায়নি, আন্দোলনে ব্যর্থ; এখন বিএনপির কাজই হচ্ছে অন্যদের ইস্যুর ওপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের ওপর ভর করবে। আবার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে কোটা আন্দোলনের ওপর ভর করবে।’ 

কোটা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এটা তো (কোটা) কোর্টের রায়ের ব্যাপার। আমরা তো কোথাও এই কোটা রাখিনি। আমাদের ব্যবস্থা ছিল কোটামুক্ত। আদালতে কারা মামলা করেছে? আদালতের রায়। সেখানে আমাদের কী বলা আছে? সরকারের কি দোষ? সরকার তো এটা করেনি।’

ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬