হাওরে ঘুরতে গিয়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর

০৬ জুলাই ২০২৪, ০২:৪৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
আবিদুর রহমান খান

আবিদুর রহমান খান © সংগৃহীত

কিশোরগঞ্জের হাওরে বেড়াতে গিয়ে পানিতে ডুবে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম আবিদুর রহমান খান আবিদ। রাজধানীর উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ছাত্র ছিলেন তিনি। 

শুক্রবার (৫ জুন) বিকেলে করিমগঞ্জ উপজেলার বালিকলায় এই ঘটনা ঘটে। রাউজান পৌরসভার প্যানেল মেয়র ও স্থানীয় কাউন্সিলর বশির উদ্দীন খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আবিদ ঢাকায় থাকত। সেখান থেকে কিশোরগঞ্জে বেড়াতে গিয়ে এ ঘটনা ঘটে। তার মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। 

আরও পড়ুন: পাবনায় প্রাইভেটকারে ঘুরতে গিয়ে ৫ বন্ধুর মৃত্যু

আবিদ চট্টগ্রামের রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বিএড কলেজের অধ্যাপক সারওয়ার জামান খানের ছেলে।

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬