কামড় দেওয়া রাসেলস ভাইপার নিয়ে হাসপাতালে যুবক

০৫ জুলাই ২০২৪, ০৮:৩৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
আহত মো. রুবেল

আহত মো. রুবেল © টিডিসি ফটো

বিষধর রাসেলস ভাইপারের কামড় খাওয়ার পর সাপসহ চিকিৎসা নিতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে এসেছেন পাবনার এক যুবক। শুক্রবার সকালে পাবনার ঈশ্বরদী উপজেলায় কৈকুন্না গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। 

রাসেলস ভাইপার সাপে কাটা ওই যুবকের নাম মো. রুবেল (২৬)। তার গ্রামের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার কৈকুন্না গ্রামে। তিনি ওই গ্রামের জিনাত আলীর ছেলে। রামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক (ইএমও) ডা. বিল্লাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল হোসেন জানান, রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিল্লাল হোসেন বলেন, কলাবাগানে কাজ করার সময় রাসেলস ভাইপার কামড়ালে কিছুটা অসুস্থ হয়ে পড়েন রুবেল। এরপর সাপটিকে মেরে বস্তায় ভরে হাসপাতালে নিয়ে আসেন তিনি। হাসপাতালের জরুরি বিভাগে এলে তাকে চিকিৎসার জন্য দ্রুত ১৬নং ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেওয়া হয়। তাকে এখন সেখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে গত ৩ জুলাই জয়পুরহাটে সাপের কামড় খেয়ে মৃত সাপকে সঙ্গে নিয়ে জেলা সদর হাসপাতালে হাজির হন মোহন মণ্ডল নামে এক কলেজ ছাত্র।

 
বৈদ্যুতিক লাইনে গ্যাস বেলুন, সাময়িক বন্ধ মেট্রো চলাচল
  • ১৪ এপ্রিল ২০২৬
বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী জেফ বেজোস কত বেতন পান
  • ১৪ এপ্রিল ২০২৬
কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১৪ এপ্রিল ২০২৬
ইসরায়েলের সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন আর্জেন্টিনার প্রেসিডেন…
  • ১৪ এপ্রিল ২০২৬
যে বক্তব্যের পর সাধারণ হাসপাতালে পাঠানো হল ঢামেক সহযোগী অধ্…
  • ১৪ এপ্রিল ২০২৬
খুলনা বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
  • ১৪ এপ্রিল ২০২৬