রাতে ঢাকাসহ ২০ জেলায় ঝড়ের আভাস দিল আবহাওয়া অফিস 

০৫ জুলাই ২০২৪, ০৮:০৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
ঝড়

ঝড় © ফাইল ছবি

দেশের ২০ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা করছে আবহাওয়া অফিস। শুক্রবার (৫ জুলাই) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপিতে বলা হয়, ঢাকা, রাজশাহী, দিনাজপুর, পাবনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 
তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
 
আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (৬ জুলাই) সকাল পর্যন্ত দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

 
সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬