কল ড্রপ কমিয়ে আনতে কাজ করছে সরকার

০৫ জুলাই ২০২৪, ০৪:২৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১১:৫৬ AM
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক © ফাইল ছবি

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, কল ড্রপ কমিয়ে এনে জনগণকে বিশ্বমানের টেলিকম সেবা দিতে করতে কাজ করছে সরকার। শুক্রবার (৫ জুলাই) সকালে কক্সবাজার আইকনিক রেলস্টেশনে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট বা ড্রাইভ টেস্ট কার্যক্রম করার সময় এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, পর্যটক বা যাত্রীরা ভাল গতির ইন্টারনেট পায়, ভালোভাবে যাতে কথা বলতে পারে এবং কল ড্রপ যাতে না হয় সে লক্ষ্যে কাজ চলছে। এসব বিষয়গুলো নিয়ে সারাদেশে আমরা টেস্ট ড্রাইভ করছি। পর্যটক বা যাত্রীরা ভাল গতির ইন্টারনেট পায় সে লক্ষ্যে কাজ চলছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রথমে চিন্তা করলাম যে ট্রেন স্টেশন, বাস টার্মিনাল ও বিমানবন্দরের পাশাপাশি পর্যটন কেন্দ্রগুলোতে ইন্টারনেট সেবার মান বৃদ্ধি করি। আর কক্সবাজারের আইকনিক রেলস্টেশনটা নতুন। এখানে প্রযুক্তিগত কারিগরি কিছু সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন আছে। একই সঙ্গে টেস্টিং টুল যেটা কাঁধে বহন করে নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট করা যায় এবং দুটি অত্যাধুনিক গাড়ি ঢাকা, কুমিল্লা, নোয়াখালী হয়ে চট্টগ্রাম এবং কক্সবাজার কাজ করছে। নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট এটা নিয়মিত পুরো দেশে চলতে থাকবে।’

নেটওয়ার্ক কোয়ালিটি টেস্ট কার্যক্রমে এসময় উপস্থিত ছিলেন, বিটিআরসির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুস্তাফিজ, আইকনিক রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানীসহ অনেকে। পরে প্রতিমন্ত্রী রামুতে হাইটেক পার্ক স্থাপনের চলমান কাজের অগ্রগতি পরিদর্শন করেন।

 
গণভোট-গুম কমিশনসহ বিভিন্ন অধ্যাদেশ বাতিলের প্রস্তাবের জকসুর…
  • ০৯ এপ্রিল ২০২৬
বিসিবির সংবিধানে এডহক কমিটি বলতে কিছুই নাই: আসিফ মাহমুদ
  • ০৯ এপ্রিল ২০২৬
সংসদে মানবাধিকার কমিশন ও গুম অধ্যাদেশ পাসের আহ্বান
  • ০৯ এপ্রিল ২০২৬
দিল্লির বৈঠকে শেখ হাসিনা-কামালকে ফেরত চাইল ঢাকা
  • ০৯ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগ আয়োজন নিয়ে যা বললেন তামিম ইকবাল
  • ০৯ এপ্রিল ২০২৬
নরসিংদীতে শিবিরের দুই দিনব্যাপী ‘প্রকাশনা উৎসব’
  • ০৮ এপ্রিল ২০২৬
close