বিছানায় রাসেলস ভাইপারের কামড়, সাপ নিয়ে হাসপাতালে শিক্ষার্থী

০৪ জুলাই ২০২৪, ০৭:১৬ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০০ PM
আহত শিক্ষার্থী মোহন মণ্ডল

আহত শিক্ষার্থী মোহন মণ্ডল © সংগৃহীত

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামে মোহন মণ্ডল (২৩) নামে এক শিক্ষার্থীকে কামড় দিয়েছে রাসেলস ভাইপার সাপ। পরে সেই সাপকে মেরে হাসপাতালে উপস্থিত হন তিনি। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে।

জানা গেছে, সাপের কামড়ে আহত মোহাম্মদ মোহন ক্ষেতলাল উপজেলার মাঝিয়াস্থল গ্রামের মো. আলম মণ্ডলের ছেলে ও বগুড়া শাহ সুলতান কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। বুধবার (৩ জুলাই) গভীর রাতে মোহন বিছানায় শুয়ে নাটক দেখার সময় রাসেল ভাইপার সাপের বাচ্চার কামড়ে আক্রান্ত হন। ৃ

মোহন মণ্ডল জানান, বুধবার রাতে তিনি নিজ শয়ন ঘরে বিছানায় শুয়ে ঘরের আলো বন্ধ করে নাটক দেখছিলেন। রাত ১২টার পর তার পিঠে রাসেলস ভাইপারের একটি বাচ্চা কামড় দেয়। সেসময় তিনি ঘরের আলো জ্বালিয়ে কিছু দেখতে না পেয়ে আলো বন্ধ করে আবার বিছানায় শুয়ে পড়েন। এর কিছুক্ষণ পর তার হাত পেঁচিয়ে ধরে তাকে আবার কামড় দেয় সাপটি। এবার তিনি ঘরের আলো জ্বালিয়ে দেখতে পান তার হাতে গায়ে একটি সাপের একটি বাচ্চা পেঁচিয়ে ধরে আছে। এরপর তিনি সাপটিকে মেরে চিৎকার দেন। 

তিনি জানান, এ ঘটনার পর পরিবারের লোকজন তাকে রাতভর কবিরাজি চিকিৎসা করে। সকালে তার শরীর খারাপ হতে থাকলে মৃত সাপকে নিয়ে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আসেন। হাসপাতালে আসার পর চিকিৎসকরা তাকে নিশ্চিত করেন যে সাপ তাকে কামড়িয়েছে সেটি রাসেলস ভাইপার সাপের বাচ্চা। এখন তাকে হাসপাতালে ভর্তি নিয়ে চিকিৎসা চলছে।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. সিরাজুম মনিরা তামান্না বলেন, সকাল ১১টার দিকে মোহন মন্ডল একটি মৃত রাসেল ভাইপার সাপের ছোট বাচ্চা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসে। তার চিকিৎসা চলছে।

 
নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারলে সে ভালো নেতা হতে পারে …
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ফজরের নামাজ পড়ে ভোটকেন্দ্রে গিয়ে নিরাপত্তা নিশ্চিত করতে হবে…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
নীতির লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জামায়াত আমিরের, আগ্রহ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিয়ের দায়িত্বের আশ্বাসে কাজ, বিমানের এমডির বাসায় যেভাবে চলত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
সিলেটে নির্বাচনী সংলাপ: ‘ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে আইনশৃঙ্খ…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
কাল শবে বরাত, জেনে নিন নামাজের নিয়ম-নিয়ত ও খুঁটিনাটি
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬