রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুই জনের মৃত্যু

০৩ জুলাই ২০২৪, ১২:২২ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০২ PM
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুই জনের মৃত্যু

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুই জনের মৃত্যু © সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড়ধসের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মোহাম্মদ সিফাত (১৩) ও আনোয়ার ইসলাম (২৭)। 

বুধবার (৩ জুলাই) ভোররাতে উখিয়ার ৮ ও ১১নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। 

উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উখিয়া ১১ এবং ৮নং রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের এ ঘটনায় এক স্থানীয় শিশু ও একজন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উখিয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে দুজনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. রফিক বলেন, ‘ক্যাম্পে পাহাড়ি পাদদেশে অধিকাংশ রোহিঙ্গাদের বসতি। ফলে ভারী বৃষ্টিতে প্রাণহানির ঘটনা ঘটছে। নিরুপায় হয়ে রোহিঙ্গারা ঝুঁকি নিয়ে বসবাস করছেন। এভাবে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে ঝুঁকিতে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে না নিলে ক্যাম্পে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।

গত ১৯ জুন উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের একাধিক জায়গায় পাহাড়ধসে ৮ জনের মৃত্যু হয়।

৯১ দেশের প্রতিযোগীদের হারিয়ে আন্তর্জাতিক পুরস্কার জিতল মেরি…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬
দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া উপকূলের গল্প তুলে …
  • ১৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহি…
  • ১৮ অক্টোবর ২০২৬
পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ১৮ অক্টোবর ২০২৬