পরীক্ষায় দেখাদেখি করতে বাধা দেওয়ায় পচা ডিম ছুঁড়ে কলেজশিক্ষককে লাঞ্ছিত 

০২ জুলাই ২০২৪, ১১:৪৪ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০২ PM

© সংগৃহীত

গোপালগঞ্জ শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এক কলেজ শিক্ষককে পেছন থেকে মাথায় পচা ডিম ছুঁড়ে লাঞ্ছিত করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষক মৃণাল বিশ্বাস শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক।

এ ঘটনায় কলেজের অধ্যক্ষ শেখ বেনজীর আহমেদের নেতৃত্বে রাতে জরুরি সভা হয়। সভায় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। 
 
অধ্যক্ষ শেখ বেনজীর আহমেদ বলেন, সরকারি বঙ্গবন্ধু কলেজের বিএ অনার্স পরীক্ষা শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজে কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। গত ১২ জুন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আধুনিক মুসলিম রাষ্ট্রের ইতিহাস পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে ৩-৪ জন শিক্ষার্থী দেখাদেখি ও কথা বলছিলেন। তখন ৪০৮ নম্বর কক্ষের দায়িত্বে ছিলেন শিক্ষক মৃণাল বিশ্বাস। তিনি তাদের বারবার সতর্ক করনে। এসময় তারা শিক্ষকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে শিক্ষক খাতা নিয়ে নেওয়া হবে বলে জানান। এ ঘটনায় তারা ক্ষিপ্ত হয়। সোমবার চতুর্থ বর্ষের অনার্স পরীক্ষা ছিল। কলেজের কাজ শেষ করে শহরের উদয়ন রোডের বাসায় যাচ্ছিলেন শিক্ষক মৃণাল বিশ্বাস। তিনি বঙ্গবন্ধু কলেজে ক্যাম্পাসের অডিটোরিয়াম সড়কে পৌঁছালে তার মাথায় পেছন থেকে পচা ডিম ছুঁড়ে মারা হয়। 

কলেজশিক্ষক মৃণাল বিশ্বাস বলেন, ‘ধারণা করছি, ১২ জুনের ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় থানায় রাত সাড়ে ১১টার দিকে অভিযোগ দিয়েছি।’

গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 
ঘুমিয়েও সারারাত ইবাদতের সাওয়াব রয়েছে যে আমলে
  • ১৬ মার্চ ২০২৬
শবে কদরের নামাজের নিয়ম, পড়ার পদ্ধতি ও ফজিলত
  • ১৬ মার্চ ২০২৬
মসজিদে শিশুকে চড়, প্রতিবাদ করায় যুবদল নেতার নেতৃত্বে হামলা-…
  • ১৬ মার্চ ২০২৬
লটারি বাদের প্রজ্ঞাপন জারি, স্কুল ভর্তির প্রক্রিয়া এখনও চূড়…
  • ১৬ মার্চ ২০২৬
কুবির আইন বিভাগের চার ব্যাচ থেকে আইনজীবী হলেন ৮২ জন
  • ১৬ মার্চ ২০২৬
প্রেমের পর ঢাকা কলেজছাত্রের সঙ্গে বিয়ে, এক বছর না যেতেই লা…
  • ১৬ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence