পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের প্রতিবাদলিপি প্রসঙ্গে

সাংবাদিকদের অনুরোধ জানিয়েছি, অর্ডার করিনি: এসবি প্রধান

০১ জুলাই ২০২৪, ০২:০৫ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৩ PM
সাংবাদিকদের অনুরোধ জানিয়েছি, অর্ডার করিনি: এসবি প্রধান

সাংবাদিকদের অনুরোধ জানিয়েছি, অর্ডার করিনি: এসবি প্রধান © সংগৃহীত

পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম বলেন, প্রতিবাদের পাশাপাশি আমরা অনুরোধ জানিয়েছি। আপনাদের কোনও অর্ডার করিনি। পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে সংবাদপ্রকাশ প্রসঙ্গে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পাঠানো প্রতিবাদলিপির বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এসব কথা বলেন। অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনেরও সভাপতি।

সোমবার (১ জুলাই) সকালে গুলশানের দীপ্ত শপথ ভাস্কর্যে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহতদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করেন এসবি প্রধান। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

সম্প্রতি গণমাধ্যম কয়েকজন পুলিশ সদস্যের দুর্নীতি নিয়ে কাজ করেছে। পুলিশ বাহিনী সবসময় বলে, ব্যক্তির দায় বাহিনী নেবে না। এই জায়গাতে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন একটি প্রতিবাদ পাঠালো এবং এটি নিয়ে অনেক সমালোচনা হলো। এ বিষয়ে আপনার বক্তব্য কী জানতে চাইলে তিনি বলেন, আমরা সবসময় বলে আসছি ব্যক্তির দায় সংগঠনের বা বাহিনীর না। কিন্তু পাশাপাশি অতিরঞ্জিত এবং খণ্ডিত তথ্য থাকে। যেমন আমাদের এক কর্মকর্তার বিষয়ে বলা হয়েছিল তিনি সপরিবারে বিদেশে পালিয়ে গেছেন। আসলে তিনি পালিয়ে যাননি।

অতিরিক্ত আইজিপি বলেন, সে কারণে প্রতিবাদের পাশাপাশি আমরা অনুরোধ জানিয়েছি। প্রতিবাদলিপিতে আমরা কোনও নির্দেশনা দেইনি। আপনাদের কোনও অর্ডার করিনি। শুধু পুলিশ নয়, যেকোনও নিউজ করার আগে ভালো করে যাচাই-বাছাই করার অনুরোধ করেছি। এটি পেশাগতভাবে আসলে যেকেউ করতে পারে। অনুরোধ রাখা না রাখা আপনাদের বিষয়। আপনাদের শুধু অনুরোধ করেছি।

 
প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬
দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া উপকূলের গল্প তুলে …
  • ১৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহি…
  • ১৮ অক্টোবর ২০২৬
পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ১৮ অক্টোবর ২০২৬
ফ্রান্সে বিক্ষোভে ব্যাপক সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট, বিপা…
  • ১৮ অক্টোবর ২০২৬