অর্থপাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে প্রবেশাধিকার চায় সিআইডি

০১ জুলাই ২০২৪, ১২:৪৪ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৩ PM
অর্থপাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে প্রবেশাধিকার চায় সিআইডি

অর্থপাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের ড্যাশবোর্ডে প্রবেশাধিকার চায় সিআইডি © সংগৃহীত

অর্থপাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের লেনদেন ড্যাশবোর্ডে প্রবেশাধিকার চাইছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সিআইডির প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া বলেছেন, ‘ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অস্বাভাবিক লেনদেনের বিষয়টি মনিটর করে বাংলাদেশ ব্যাংক। তারা যেই লিংক বা ড্যাশবোর্ডের মাধ্যমে লেনদেন মনিটর করে, সেই ড্যাশবোর্ডে সিআইডির কোনো ব্যক্তির প্রবেশাধিকার থাকলে, সন্দেহজনক লেনদেন দেখা মাত্রই ব্যবস্থা নেওয়া যাবে।’

রোববার (৩০ জুন) সিআইডি সদর দপ্তরে ‘চ্যালেঞ্জিং অফ কন্ট্রোলিং ইলিগ্যাল মানি ট্রান্সফার থ্রু মোয়াইল অ্যাপস: আ স্টাডি অন অনলাইন গ্যাম্বলিং’ শীর্ষক গবেষণার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিআইডি প্রধান বলেন, ‘ড্যাশবোর্ডে প্রবেশাধিকার নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আশা করি, বাংলাদেশ ব্যাংক রাজি হবে। অন্যথায় ফিনান্সিয়াল অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না।’

সিআইডি প্রধান বলেন, ‘ড্যাশবোর্ডে প্রবেশাধিকার নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আশা করি, বাংলাদেশ ব্যাংক রাজি হবে। অন্যথায় ফিনান্সিয়াল অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে না।’

এমএফএস (মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস) প্রতিষ্ঠানগুলো এজেন্টের টাকার সোর্স এবং উদ্দেশ্য খতিয়ে দেখে না দাবি করে সিআইডি প্রধান বলেন, ‘আমরা এজেন্টদের সোর্স অব ইনকাম, কেন বেশি টাকা ই-মানি করতে চাইছে? এটা কি বৈধ, না–কি অবৈধ আয়ের টাকা? বৈদেশিক রেমিট্যান্স ব্লক করে দিয়ে বাংলাদেশি টাকা বাংলাদেশেই সার্কুলার করা হচ্ছে কি–না– বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’

গবেষণার বিষয়ে তিনি বলেন, “২০২২ সালে আমরা অনলাইন জুয়া সংক্রান্ত অর্থপাচারের বেশ কিছু অভিযান পরিচালনা করি। আইনি জটিলতার কারণে জুয়ার মাধ্যমে অর্থপাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি। সেই সময় আমরা গবেষণার উদ্যোগ গ্রহণ করি। প্রকাশিত গবেষণা প্রতিবেদন— অনলাইন জুয়া, এমএফএস-র অপব্যবহার, মানিলন্ডারিং মামলার তদন্তে সহায়ক ভূমিকা রাখবে।”

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬
দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া উপকূলের গল্প তুলে …
  • ১৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহি…
  • ১৮ অক্টোবর ২০২৬
পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ১৮ অক্টোবর ২০২৬
ফ্রান্সে বিক্ষোভে ব্যাপক সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট, বিপা…
  • ১৮ অক্টোবর ২০২৬