হত্যার শিকার হওয়ার আশঙ্কা ব্যারিস্টার সুমনের, নিরাপত্তাহীনতায় থানায় জিডি

৩০ জুন ২০২৪, ১২:৫৪ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ PM
ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন

ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন © ফাইল ফটো

অজ্ঞাতনামা ৪-৫ জনের একটি গ্রুপ কর্তৃক হত্যার শিকার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন হবিগঞ্জ-৪ আসনের এই সংসদ সদস্য। নিরাপত্তা নিয়ে শঙ্কায় রাজধানীর একটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

শনিবার (২৯ জুন) রাজধানীর শেরে বাংলা নগর থানায় করা জিডিতে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন উল্লেখ করেন, গত ২৭ জুন রাত ৮টার দিকে জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থানকালীন সময়ে তার নির্বাচনী এলাকা চুনারুঘাট থানার ওসি তাকে হোয়াটসঅ্যাপে কল করেন। ওসি তাকে বলেন, আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল তিন দিন আগে ৪/৫ জনের একটি টিম মাঠে নেমেছে। আপনি রাতে বাহিরে বের হবেন না সাবধানে থাকবেন।

তখন ব্যারিস্টার সুমন ওসির কাছে অজ্ঞাতনামা ব্যক্তিদের পরিচয় জানতে চাইলে ওসি ওই বাক্তিদের পরিচয় জানাতে অস্বীকার করেন এবং তাকে সাবধানে থাকার পরামর্শ দেন। বিষয়টি জানার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন সুমন। এ অবস্থায় বিষয়টি ভবিষ্যতের প্রয়োজনে ঢাকার শেরেবাংলা নগর থানায় জিডির আবেদন করেন ব্যারিস্টার সুমন।

জিডিটির তদন্তভার পাওয়া শেরেবাংলা নগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফুজ্জামান শরীফ বলেন, এ বিষয়ে একটি জিডি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬
দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া উপকূলের গল্প তুলে …
  • ১৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহি…
  • ১৮ অক্টোবর ২০২৬
পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ১৮ অক্টোবর ২০২৬
ফ্রান্সে বিক্ষোভে ব্যাপক সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট, বিপা…
  • ১৮ অক্টোবর ২০২৬