সরকারি চাকরিজীবীদের পেনশন স্কিম নিয়ে সংসদে কথা বললেন প্রধানমন্ত্রী

২৯ জুন ২০২৪, ০৮:৩৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৪ PM

© ফাইল ফটো

২০২৫ সালে যারা সরকারি চাকরিতে যোগ দেবেন, তাদেরও পেনশন স্কিমে যুক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২৯ জুন) জাতীয় সংসদে চলমান বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ কথা জানান।

তবে এরইমধ্যে সর্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন না করার দাবিতে আন্দোলনে আছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা।

এদিকে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে সংসদ নেতা আগামী দিনে বিদ্যুতে ভর্তুকি থাকছে না বলেও জানান। তিনি বলেন, মানুষের সক্ষমতা যখন কম ছিল, তখন কম বিদ্যুৎ হলেও চলতো। এখন সক্ষমতা বেড়েছে মানুষের, তাই বিদ্যুতের চাহিদাও বেড়েছে। এ অবস্থায় বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হচ্ছে বিদ্যুতে, এটা সামনের দিনগুলোতে আর দেয়া হবে না।

তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই বাজারে এর ইতিবাচক প্রভাব পড়বে। 

খণ্ডিত দৃশ্যকে ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’ শীর্ষক চট…
  • ১৮ অক্টোবর ২০২৬
মায়ার বাঁধনে জড়িয়ে অনলাইনে প্রেম, যে ৭ লক্ষণ দেখে বুঝবেন ‘প…
  • ১৮ অক্টোবর ২০২৬
৪ অনুষদে শিক্ষক নেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
  • ১৮ অক্টোবর ২০২৬
তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
  • ১৮ অক্টোবর ২০২৬
দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দম্পতি গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে বন্ধুদের হামলায় যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৪
  • ১৮ অক্টোবর ২০২৬