বাসযোগ্য ১৭৩টি শহরের মধ্যে ঢাকা ১৬৮তম

২৭ জুন ২০২৪, ০২:২৮ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৭ PM
রাজধানী ঢাকা

রাজধানী ঢাকা © ফাইল ছবি

পৃথিবীর বাসযোগ্য শহরের তালিকায় ১৭৩টি শহরের মধ্যে ১৬৮তম স্থানে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এ তালিকার শীর্ষে আছে অস্ট্রিয়ার ভিয়েনা শহর। এ তালিকায় একেবারে তলানিতে রয়েছে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার রাজধানী দামেস্ক (১৭৩)।

বৃহস্পতিবার (২৭ জুন) ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) প্রকাশিত দ্য গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স-২০২৪ অনুযায়ী, ১৭৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান এবার ১৬৮তম। গত বছর ১৬৬তম স্থানে থাকা ঢাকার অবস্থান দুই ধাপ পিছিয়েছে।

অস্ট্রিয়ার ভিয়েনা এ তালিকায় প্রথম স্থানে রয়েছে। ভিয়েনার চমৎকার অবকাঠামো, সমৃদ্ধ সংস্কৃতি, বিনোদন, এবং মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা শীর্ষস্থান পেতে ভূমিকা রেখেছে। 

এছাড়া কোপেনহেগেন (ডেনমার্ক), জুরিখ (সুইজারল্যান্ড), মেলবোর্ন (অস্ট্রেলিয়া) এবং ক্যালগেরি (কানাডা) রয়েছে পরবর্তী শীর্ষস্থানীয় শহরগুলোর মধ্যে।

শীর্ষ দশের মধ্যে এশিয়ার একমাত্র শহর জাপানের ওসাকা, যার অবস্থান নবম। ওসাকার পয়েন্ট ৯৬, আর ঢাকার পয়েন্ট ৪৩। বাসযোগ্যতার দিক থেকে তালিকার একেবারে শেষের দিক থেকে ষষ্ঠ অবস্থানেবাংলাদেশের রাজধানী। ইআইইউ তালিকাটি তৈরি করেছে স্বাস্থ্যসেবা, শিক্ষা, স্থিতিশীলতা, অবকাঠামো এবং পরিবেশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ভিত্তিতে।

 
ঈদুল ফিতর নিয়ে রাবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনা
  • ১৯ মার্চ ২০২৬
টেরিবাজারে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে প্রাণ গেল ২ জন…
  • ১৯ মার্চ ২০২৬
নিষেধাজ্ঞা সত্ত্বেও জাককানইবির দুই বিভাগে শিক্ষক নিয়োগ
  • ১৯ মার্চ ২০২৬
বিএমইউতে ইমার্জেন্সি মেডিসিনে কোর্স শুরু ২৮ মার্চ, বৃত্তি দ…
  • ১৯ মার্চ ২০২৬
ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
  • ১৯ মার্চ ২০২৬
ঈদে বাড়ি যাওয়ার আগে যে ১২ কাজ অবশ্যই করবেন
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence