হাইকোর্টে জামিন পেলেন রাফসান

২৬ জুন ২০২৪, ০৫:৪৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৬ AM
ইফতেখার রাফসান

ইফতেখার রাফসান © সংগৃহীত

অননুমোদিত পানীয় বাজারজাত করার অভিযোগের মামলায় ‘রাফসান দ্য ছোট ভাই’ বলে পরিচিত কনটেন্ট নির্মাতা ইফতেখার রাফসানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।  

বুধবার (২৬ জুন) বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ তাকে জামিন দেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ‘ব্লু ড্রিংকস’ নামে একটি পানীয় বাজারজাত করার অভিযোগে রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন বিশুদ্ধ খাদ্য আদালত।

অনুমোদনহীন ‘লেমন রিচ লিচি ব্লু ইলেকট্রোলাইট ড্রিংক’ বাজারজাত করার অভিযোগের মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিশুদ্ধ খাদ্য আদালতের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলাউল আকবর গত ৪ জুন  ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।

সিটি করপোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক ও প্রসিকিউটিং অফিসার মোহা. কামরুল হাসানের আবেদনের ভিত্তিতে আদালত ওই পরোয়ানা জারি করেন।

কামরুল হাসানের দায়ের করা মামলায় বলা হয়, কোনো খাদ্যপণ্য উৎপাদন, বাজারজাত, বিক্রয় করতে গেলে বাংলাদেশের জাতীয় মান সংস্থা বিএসটিআই এবং ওষুধ হলে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন নিতে হয়। এক্ষেত্রে কোনো কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে উৎপাদিত পানীয় ব্লু বাজারজাত, মোড়কজাত ও বিক্রি করায় অনিয়ম পরিলক্ষিত হয়েছে। এটি জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

নতুন টুর্নামেন্টের সূচি ও স্কোয়াড ঘোষণা বিসিবির
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আপনার আমার অধিকার সমান হিন্দু ধর্মাবলম্বীদের: হাবিব
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের ফল কবে, জানালেন পিএসসি চেয়ারম্যান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ভোটের কাজে বিএনসিসি চায় না বিএনপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সোমবার যশোর আসছেন তারেক রহমান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের অ্যাকাউন্ট হ্যাকিং নিয়ে প্রশ্ন তুলে যে দাবি …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬