ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গেল কলেজছাত্রীর

২৫ জুন ২০২৪, ০৮:৪৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৬ AM

© প্রতীকী ছবি

ব্যাটারি চালিত ইজিবাইকের চাকায় গলার ওড়না পেঁচিয়ে ঢাকার নবাবগঞ্জের শোল্লা স্কুল এন্ড কলেজের ছাত্রী রুহি আক্তারের (১৯) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) বেলা ১২টার দিকে কলেজ থেকে বাড়িতে ফেরার পথে উপজেলার শোল্লা ইউনিয়নের হায়াতকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্রী উপজেলা শোল্লা ইউনিয়নের উলাইল গ্রামের সৌদি প্রবাসী রুহুল আমীনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সাড়ে বেলা ১১টার দিকে শোল্লা কলেজ থেকে ব্যাটারি চালিত ইজিবাইকে বাড়িতে যাচ্ছিলো রুহি। পথে হায়াতকান্দা নামক এলাকায় এলে গলায় থাকা ওড়না অটোর চাকায় পেঁচিয়ে মারাত্মকভাবে আহত হয়। স্বজন ও স্থানীয়রা তাকে আহতাবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মহিদুর রহমান জানান, এ বিষয়ে কেউ থানায় জানায়নি।

 
স্ত্রীকে জড়িয়ে ধরে রেখেছিলেন স্বামী, হাতে ধরা ছিল শিশু সন্ত…
  • ১৮ অক্টোবর ২০২৬
পেট ভরে খেয়েও কমবে ওজন, মেনে চলুন ৫ সহজ কৌশল
  • ১৮ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
  • ১৮ অক্টোবর ২০২৬
এমপিদের মনোনীত প্রকল্পে ৩২৯ কোটি টাকা বরাদ্দ
  • ১৮ অক্টোবর ২০২৬
বিকাশ এজেন্টকে কুপিয়ে ৭ লাখ টাকা ও ৪ মোবাইল ছিনতাই
  • ১৮ অক্টোবর ২০২৬
ষষ্ঠ দিনেও তালাবদ্ধ জামালপুর নার্সিং কলেজ, বন্ধ ক্লাস-প্র্য…
  • ১৮ অক্টোবর ২০২৬