ঢাকায় মাস্টার্স পরীক্ষা দিতে এসে প্রাণ হারাল এনআইএফটি ছাত্র

২৪ জুন ২০২৪, ০৫:৩৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১০:৫৭ AM
তানজিম জয় (২৬)

তানজিম জয় (২৬) © সংগৃহীত

মাস্টার্স পরীক্ষায় অংশ নিতে ঢাকায় গিয়েছিলেন তানজিম জয় (২৬) নামের এক শিক্ষার্থী। তবে পরীক্ষা আর দেওয়া হলো না তার। ঢাকার কুড়িল বিশ্বরোড এলাকায় ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন তিনি। রবিবার (২৩ জুন) বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া শিক্ষার্থী নিহতের বিষয়টি নিশ্চিত করেন।

নিহত তানজিম জয় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি (এনআইএফটি)-এ মার্চেন্ডাইজিং নিয়ে মাস্টার্স পড়তেন। তিনি মৌলভীবাজারের সদর উপজেলার দর্জির মহল এলাকার বাবুল আহমেদ এবং সৈয়দ উম্মে কুলসুম কলির একমাত্র সন্তান ছিলেন। তার গ্রামের বাড়ি বাহারমর্দানে।  

বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তারা মিয়া বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসি। দুর্ঘটনার পরে নিহত যুবকের কাছে থাকা মোবাইল ফোন ও জাতীয় পরিচয়পত্র দেখে ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের নাম-পরিচয় জানা গেছে। নিহতের মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জানা গেছে, রবিবার ভোররাতে তানজিম এনা বাসে করে মৌলভীবাজার থেকে ঢাকায় যান। সেখানে কুড়িল বাসস্ট্যান্ডে নামেন। বাসস্ট্যান্ড থেকে যাওয়ার পথে কুড়িল এলাকায় রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন দুর্ঘটনার শিকার হন।

তানজিম ছিলেন মৌলভীবাজারে পরিচিত মুখ এবং ছাত্রলীগকর্মী। তার এমন অকাল মৃত্যুতে মৌলভীবাজারে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র সন্তান হারিয়ে দিশেহারা মা-বাবা।

আজ সোমবার (২৪ জুন) সকাল ১০টায় মৌলভীবাজারের শাহী দরগায় তানজিম জয়ের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

 
সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence