ছোবল খেয়ে রাসেলস ভাইপার নিয়েই হাসপাতালে আরেক কৃষক

২২ জুন ২০২৪, ১২:৩৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০০ AM
ছোবল খেয়ে রাসেলস ভাইপার নিয়েই হাসপাতালে আরেক কৃষক

ছোবল খেয়ে রাসেলস ভাইপার নিয়েই হাসপাতালে আরেক কৃষক © সংগৃহীত

কদিন আগে রাজশাহীর চারঘাটের কৃষি জমিতে কাজ করতে গিয়ে রাসেল ভাইপার সাপের কামড়ে আহত হয়ে এক কৃষক সাপটিকে পিটিয়ে মেরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। এবার রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর চরে বাদাম তুলতে গিয়ে বিষধর রাসেলস ভাইপারের কামড়ে এক কৃষক আহত হয়েছেন। স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে রোগীর সঙ্গে সাপটিকেও হাসপাতালে নিয়ে যায়।

আরও পড়ুন: রাসেল’স ভাইপার নিয়ে গ্রামাঞ্চলে ভয় ও উদ্বেগের সত্যিই কোন কারণ আছে?

শুক্রবার (২১ জুন) সকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত কৃষকের নাম মধু বিশ্বাস (৪৮)। হাবাসপুর ইউনিয়নের চরআফড়া গ্রামের মৃত আক্কেল বিশ্বাসের ছেলে তিনি। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ছোবল খেয়ে রাসেলস ভাইপার নিয়েই হাসপাতালে কৃষক

হাসপাতালে চিকিৎসাধীন মধু বিশ্বাস বলেন, ‘সকালে পদ্মা নদীর চরের চরআফড়া এলাকায় ক্ষেত থেকে বাদাম তোলার সময় একটি সাপ তাকে কামড় দেয়। চিৎকার করলে লোকজন এগিয়ে এসে সাপটি মেরে ফেলে। পরে সাপসহ পাংশা হাসপাতালে নিয়ে এলে  চিকিৎসক জানান, এটি রাসেলস ভাইপার।’

পাংশা হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. মো. এনামুল হক বলেন, ‘রাসেলস ভাইপারের কামড়ে আহত এক কৃষককে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি সুস্থ আছেন। তার চিকিৎসা চলমান রয়েছে।’

সহকারী শিক্ষক নিয়োগ দেবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
একদিকে আজান, অন্যদিকে পূজা, মাঝে দূরত্ব ১০ ফুট
  • ১৮ অক্টোবর ২০২৬
সারা দেশের যেকোনো কলেজে হঠাৎ যেতে পারেন প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে শপআপ, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
মনোনয়ন না পেয়ে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছেন: বিএনপি নেতা …
  • ১৮ অক্টোবর ২০২৬
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
  • ১৮ অক্টোবর ২০২৬