মাঠে কাজ করতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু

২১ জুন ২০২৪, ০৮:৫৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০০ AM
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল © টিডিসি ফটো

ফরিদপুরের নর্থ চ্যানেলের দুর্গম চরে বিষধর রাসেলস ভাইপার সাপের কামড়ে হোসেন ব্যাপারী (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) বেলা ১১টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

হোসেন ব্যাপারী ফরিদপুর সদর উপজেলার (কোতোয়ালি) নর্থ চ্যানেল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরেশউল্লা ব্যাপারীর ছেলে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে তাকে সাপে কামড় দেয়। শুক্রবার বেলা ১১টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

স্থানীয়রা জানান, হোসেন ব্যাপারী গতকাল বৃহস্পতিবার (২০ জুন) দুপুর ২টার দিকে বাড়ির পাশের বাদাম ক্ষেতে কাজ করতে গিয়েছিলেন। সেখানে অসাবধানতার কারণে তাকে সাপে কামড় দেয়। এ সময় তার সঙ্গে কাজ করা অন্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন।

নর্থ চ্যানেল ইউনিয়নের ২ নম্বর  ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরের দিকে মাঠে কাজ করছিলেন হোসেন ব্যাপারী। এ সময় তাকে সাপে কামড় দেয়। কামড়ের ধরন দেখে আমরা বুঝতে পেরেছি এটি রাসেলস ভাইপারের কামড়। এজন্য দ্রুত তাকে ট্রলারে পদ্মা নদী পাড়ি দিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলছিল। তার আগেই শুক্রবার বেলা ১১টার দিকে মারা যান তিনি।

নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোফাজ্জল হোসেন বলেন, ওই লোক যখন হাসপাতালে ভর্তি হয়েছিল তখন চিকিৎসকেরা তাদের পরিবারের সদস্যদের জানিয়েছেন রাসেলস ভাইপার সাপে কামড় দিয়েছে। সেখান থেকেই বিষয়টা আমরা জেনেছি।

এ ব্যাপারে বক্তব্য জানতে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হুমায়ুন কবিরের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি রিসিভ করেননি। 

এদিকে শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের চরধোলাইতে ক্ষেতে কাজ করার সময় একটি রাসেলস ভাইপার সাপ দেখতে পান ডিক্রিরচর ইউনিয়নের আইজউদ্দীন মাতব্বরের ডাঙ্গি গ্রামের বাসিন্দা তোতা মোল্লার ছেলে মুরাদ মোল্লা (৪৫)। পরে তিনি সাপটি পিটিয়ে মেরে সিএন্ডবি ঘাট এলাকায় নিয়ে আসেন।

মুরাদ মোল্লা বলেন, বাদামের জমিতে কাজ করার সময় সাপটি নজরে পড়ে। এরপর লাঠি এনে তিন-চারটি বাড়ি মেরে সাপটি মেরে ফেলি। এছাড়াও ডিক্রির চর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান বলেন, গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের সিএন্ডবি ঘাট এলাকায় পদ্মা নদীর পাশে একটি রাসেলস ভাইপার সাপ দেখে পিটিয়ে মারে এলাকাবাসী। ডিক্রিরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি ওই এলাকায় রাসেলস ভাইপার সাপের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সংসদ ভবনে ঈদের জামাত অনুষ্ঠিত
  • ২১ মার্চ ২০২৬
‘৬৫ হাজার টাকার শাড়ি’: প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার প্…
  • ২১ মার্চ ২০২৬
খাওয়ার পরই পেট ফাঁপে, এ যন্ত্রণা কমাতে জেনে নিন ৭ কার্যকর উ…
  • ২১ মার্চ ২০২৬
ঈদি, সালামি, ঈদিয়া: ফাতেমীয় আমল থেকে যুগে যুগে বদলেছে কীভাব…
  • ২১ মার্চ ২০২৬
দেশজুড়ে জামাতে ঈদের নামাজে ধর্মপ্রাণ মুসল্লিরা, প্রধান জামা…
  • ২১ মার্চ ২০২৬
বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হয়েছে ঈদের প্রথম জামাত
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence