লালমোহনে বিদ্যুস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

২১ জুন ২০২৪, ১০:১২ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০০ AM
শাখাওয়াত হোসেন

শাখাওয়াত হোসেন © সংগৃহীত

ভোলার লালমোহনে টিভিতে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে শাখাওয়াত হোসেন নামে ১৮ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নাডা বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত শিক্ষার্থী শাখাওয়াত ওই বাড়ির মো. সিরাজের ছেলে পৌর ছাত্রলীগ নেতা এবং লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার আলিম প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, ঘরে থাকা টিভিতে বিদ্যুৎ সংযোগ দিতে যান শাখাওয়াত। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম বলেন, পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 
বিদেশ যাওয়ার জন্য আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন মালিহা, রিস…
  • ১৮ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
যশোরে ১৭৭ রেলক্রসিংয়ের ৯৯টিই অবৈধ, গেটম্যান নেই ৩৪টিতে
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে সেতুর মুখ বন্ধ করে সরকারি জমি দখলের অভিযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর আকস্মিক কলেজ পরিদর্শন ঘিরে প্রস্তুতি নেওয়ার…
  • ১৮ অক্টোবর ২০২৬
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
  • ১৮ অক্টোবর ২০২৬