পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীসহ মারা যান আনোয়ার

২১ জুন ২০২৪, ০৯:৩১ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০০ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কক্সবাজারের সদরে পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) ভোর ৩টার দিকে সদর উপজেলা পুলিশ লাইনের বাদশা ঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পুলিশ লাইন বাদশা ঘোনা এলাকার কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিন আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তার। মাইমুনা ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন, ঝিলংঝা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান। 

তিনি বলেন, টানা কয়েকদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছিলো। রাত ৩টার দিকেও প্রচুর বৃষ্টিপাত হয়। পাহাড় ধসে ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে ওই দম্পতি মারা যান। স্থানীয় লোকজন মাটি সরিয়ে তাদের লাশ উদ্ধার করে। পাহাড় ধসের সময় বসতঘরটিতে ওই স্বামী-স্ত্রী ছাড়া আর কেউ ছিলেন না। 

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক অফিসার ডাক্তার আশিকুর রহমান বলেন, তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার আগে মৃত্যু হয়। 

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুজ্জামান বলেন, কক্সবাজার শহরে বাদশা ঘোনা এলাকায় পাহাড় ধসে ঘুমন্ত স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনা হয়েছে।

একদিকে আজান, অন্যদিকে পূজা, মাঝে দূরত্ব ১০ ফুট
  • ১৮ অক্টোবর ২০২৬
সারা দেশের যেকোনো কলেজে হঠাৎ যেতে পারেন প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে শপআপ, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
মনোনয়ন না পেয়ে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছেন: বিএনপি নেতা …
  • ১৮ অক্টোবর ২০২৬
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
  • ১৮ অক্টোবর ২০২৬
ঝিনাইদহে সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগে মানববন্ধন
  • ১৮ অক্টোবর ২০২৬