কোটা নিয়ে মুক্তিযোদ্ধার সন্তানদের কথা বলতে বললেন মুক্তিযুদ্ধমন্ত্রী

২০ জুন ২০২৪, ০৭:২৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০০ AM
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম মোজাম্মেল হক © ফাইল ফটো

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম মোজাম্মেল হক বলেছেন, মুক্তিযোদ্ধার সন্তানদের চেতনাকে জাগ্রত করতে হবে, গর্জে উঠতে হবে। আমাদের সন্তানদের কি দায়িত্ব নাই? অন্যরা কোটা নিয়ে কথা বললে, আমাদেরও কথা বলতে হবে? শুধু কাগজে–কলমে কোটা লিখলে হবে না। সম্মানজনক হারে কোটা পুনর্বিন্যাস করে শতভাগ নিশ্চিত করতে হবে।

আজ বৃহস্পতিবার (২০ জুন) সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মধ্য ভদ্রঘাট এলাকায় মুক্তিযোদ্ধাদের মিলন মেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক বলেন, মুক্তিযোদ্ধাদের সন্তানদের অধিকার রক্ষা করা উচিত। আপনারা বীরের সন্তান, বাঘের বাচ্চা। বাঘের বাচ্চা হয়ে যদি বিড়াল হয়ে যান। তাহলে কি হবে? আমরা পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে পেরেছি, স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু কোটা আন্দোলনের বিষয়ে আমাদের সন্তানেরা কোথাও একটা শব্দ করেছে?

আ. ক. ম মোজাম্মেল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সম্মান বাড়িয়েছেন। আপনারা থাকলে বীর মুক্তিযোদ্ধাদের সব দাবি পূরণ হবে। মুক্তিযোদ্ধাদের জন্য ঢাকায় উন্নত ২২টি হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসার জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। জুলাই মাস থেকে সারা দেশে মৃত মুক্তিযোদ্ধার জন্য একই ডিজাইনের কবর দেওয়া হবে। যা দেখে সহজেই যে কেউ বুঝতে পারবে মুক্তিযোদ্ধার কবর।

বিদেশ যাওয়ার জন্য আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন মালিহা, রিস…
  • ১৮ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
যশোরে ১৭৭ রেলক্রসিংয়ের ৯৯টিই অবৈধ, গেটম্যান নেই ৩৪টিতে
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে সেতুর মুখ বন্ধ করে সরকারি জমি দখলের অভিযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর আকস্মিক কলেজ পরিদর্শন ঘিরে প্রস্তুতি নেওয়ার…
  • ১৮ অক্টোবর ২০২৬
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
  • ১৮ অক্টোবর ২০২৬