ঢাকায় শেষ বিকেলে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে ৩ বিভাগে

২০ জুন ২০২৪, ১২:২৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০১ AM
আজ থেকে ৩ বিভাগে বৃষ্টি বেড়ে যেতে পারে

আজ থেকে ৩ বিভাগে বৃষ্টি বেড়ে যেতে পারে © সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশের তিন বিভাগে আজ থেকে আগামী দুই দিন বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর বিকেল থেকে বা আগামীকাল ভোরে ঢাকায় বৃষ্টির কিছুটা সম্ভাবনা আছে।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, দেশের তিন বিভাগে আগামী দুই দিন বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। 

তিনি বলেন, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে আজ ও আগামীকাল বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে। তবে আগামী শনিবার এই তিন বিভাগে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে। এর পর থেকে আবার বৃষ্টি বেড়ে যেতে পারে।

এদিকে সিলেটে এখনও বৃষ্টি চলছে। বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর মধ্যেও দেশের মধ্যাঞ্চলে বৃষ্টি কম। যদিও কয়েক দিন ধরে ঢাকার আকাশ বেশ মেঘলা।

এবার গত ৩০ মে মৌসুমি বায়ু বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশে মৌসুমি বায়ুর প্রবেশের সময় সাধারণত ৩১ মে। এ বছর এক দিন আগেই বাংলাদেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। তবে এ বায়ু সক্রিয় হতে আরও কয়েক দিন সময় নেয়। গত ২৬ মে ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলে আঘাত হানে। এরপর দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়। তবে কয়েক দিন পর বৃষ্টি কমে আসে। তাপপ্রবাহ শুরু হয় দেশের বিভিন্ন প্রান্তে।

জুন মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ ছিল। তবে চলতি মাসের প্রথম সপ্তাহের পর থেকেই বৃষ্টি শুরু হয় দেশের বিভিন্ন প্রান্তে।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬