রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিক্ষার্থীসহ নিহত ৯

১৯ জুন ২০২৪, ০৯:৪৯ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০১ AM
রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিক্ষার্থীসহ নিহত ৯

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে শিক্ষার্থীসহ নিহত ৯ © সংগৃহীত

ভারী বর্ষণের কারণে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিক্ষার্থীসহ নয়জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত উখিয়ার ৮, ৯, ১০ ও ১৪ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসের ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা আশ্রয়শিবিরে পাহাড়ধসের এসব ঘটনায় এ পর্যন্ত নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে স্থানীয় দুইজন বাসিন্দাও রয়েছেন।

আরআরআরসি সূত্রে জানা গেছে, পাহাড়ধসের ঘটনায় ৮ নম্বর শিবিরে দুইজন, ৯ নম্বর শিবিরে দুইজন, ১০ নম্বর শিবিরে একই পরিবারের চারজন ও ১৪ নম্বর শিবিরে একজনের মৃত্যু হয়েছে। ১০ নম্বর শিবিরের নিহত ব্যক্তিরা হলেন আবু মেহের (২৫), শাহানা (২২), আবুল কালাম (৫০) ও সেলিমা খাতুন (৪৫)। ৯ নম্বর শিবিরে নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ হোসেন (৫০) ও আনোয়ারা বেগম (১৮)। ৮ ও ১৪ নম্বর শিবিরে নিহত ব্যক্তিদের সবার নাম নিশ্চিত করতে পারেনক আরআরআরসি। নিহতদের মধ্যে ৮ নম্বর শিবিরে একজন স্থানীয় বাংলাদেশি শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে। অপর বাংলাদেশির নাম–পরিচয় জানা যায়নি।

রোহিঙ্গা আশ্রয়শিবিরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক আমির জাফর বলেন, নিহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশের নাগরিক। অন্য সাতজন রোহিঙ্গা আশ্রয়শিবিরের বাসিন্দা। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

এদিকে আজ ভোরে উখিয়ার ৮ নম্বর রোহিঙ্গা শিবিরের চোরা খোলায় পাহাড়ধসে নিহত স্থানীয় শিক্ষার্থীর নাম আবদুল করিম (১২)। নিহত আবদুল করিম উখিয়ার পালংখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের থাইংখালীর শাহ আলমের ছেলে। সে থাইংখালী উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close