সাজেক থেকে ফেরার পথে দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

১৯ জুন ২০২৪, ০১:১৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০১ AM
সাজেক

সাজেক © সংগৃহীত

সাজেক থেকে ফেরার পথে খাগড়াছড়ির দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন এক পর্যটক। মঙ্গলবার (১৮ জুন) বিকেলে ফেরার পথে এমন ঘটনা ঘটে। জানা গেছে, নিহত রাজিব শেখ (২৫) চট্টগ্রামের জোরারগঞ্জের খিল মুরারি গ্রামের শাহ আলম শেখের ছেলে।

বুধবার (১৯ জুন) খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে মরদেহের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। 

পুলিশ জানায়, বন্ধুদের সঙ্গে সাজেকে ঘুরতে আসেন রাজিব। মঙ্গলবার বিকেলে ফেরার পথে দীঘিনালার মাইনী ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর হাসান জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

 
বিভাগীয় ৭ শহরে নিয়োগ দেবে সিম্ফনি মোবাইল, আবেদন অভিজ্ঞতা ছা…
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতি পাঁচজনে ৪ জনই ভুগছেন মেরুদণ্ডের ব্যথায়
  • ১৮ অক্টোবর ২০২৬
বড় জয়ে বাংলাদেশকে বার্তা দিয়ে রাখল ভারত
  • ১৮ অক্টোবর ২০২৬
সৌদিতে নিহত আলেমের পরিবারকে ১০ লাখ টাকা দিলেন আহমাদুল্লাহ
  • ১৮ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল কত তারিখে, জানা যাবে আগামী সপ্তাহের শুরুতে
  • ১৮ অক্টোবর ২০২৬