জরুরি ভিত্তিতে হাসপাতালে স্যালাইন-ওষুধ মজুতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা

১৯ জুন ২০২৪, ১০:৪১ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০১ AM

© সংগৃহীত

টানা বর্ষণ ও উজানের ঢলে বন্যাকবলিত সিলেট বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ডায়রিয়া ও পানিবাহিত রেগের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বন্যাকবলিত এলাকায় পানিবাহিত রোগ মোকাবিলায় ওষুধ ও স্যালাইনের মুজত রাখতে নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

বুধবার (১৯ জুন) সচিবালয়ে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও বন্যাকবলিত এলাকার স্বাস্থ্যব্যবস্থা নিয়ে আলোচনায় তিনি এই নির্দেশনা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বন্যাকবলিত এলাকায় ডায়রিয়া এবং পানিবাহিত রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় সব হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ মুজত রাখতে হবে।

এছাড়া স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে, বন্যার সময় এবং বন্যা পরবর্তী রোগ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন তিনি।

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬
জুনিয়র অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে,…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য ১৯০০ কিলোমিটার পাড়ি , পরে জা…
  • ১৮ অক্টোবর ২০২৬
নেপালকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের
  • ১৮ অক্টোবর ২০২৬
এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্…
  • ১৮ অক্টোবর ২০২৬