৫ বিভাগে ঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৯ জুন ২০২৪, ০৮:৩২ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০১ AM
কালবৈশাখী

কালবৈশাখী © সংগৃহীত

অতিবৃষ্টির প্রভাবে দেশের উত্তর এবং উত্তরপূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর থেকে সিলেটে অতিভারি বর্ষণের কথা বলা হয়েছে। এতে করে নদ-নদীর পানি বেড়ে নতুন এলাকা প্লাবিত হতে পারে।

বুধবার (১৯ জুন) সকালে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়া অধিদপ্তরের দেয়া সতর্কবার্তায় দেশের ৫ বিভাগসহ বিভিন্ন জেলার ওপর দিয়ে দুপুর ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানানো হয়।  

সতর্কবার্তায় বলা হয়, রংপুর, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ এবং দিনাজপুর, নোয়াখালী ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 
আলোচনার জন্য ট্রাম্পের কাছে দুই সপ্তাহ সময় চেয়েছে পাকিস্তান
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের বিদ্যুৎকেন্দ্র-সেতু রক্ষায় ‘মানবঢাল’ তৈরীতে জনতার ঢল
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের হুমকি উপেক্ষা করে ইরানের পাশে দাঁড়িয়েছে ফ্রান্স
  • ০৮ এপ্রিল ২০২৬
উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে বিশেষ দূত নিয়োগ দিল জাতিসংঘ
  • ০৮ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
close