‘জীবনে তোমাকে ছাড়া ঈদের দিন, কে দেখবে আমার কান্না’

১৮ জুন ২০২৪, ০৮:৫৩ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১১:০২ AM
আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন

আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন © ফাইল ছবি

ঈদুল আজহার দিনে বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। ফেসবুক আইডি ফিরে পেয়ে সোমবার সকালে স্ট্যাটাসটি দেন তিনি।

ফেসবুকে তিনি লেখেন, ‘কে দেখবে আমার কান্না আব্বু? মাঠে ঈদের নামাজ পড়াচ্ছেন আব্বু তুমি তো ভোরে সবার আগে উঠে গিয়ে ঈদগাহতে যাও আব্বু। আজকে তুমি নেই আব্বু, তুমি কি জানো? আব্বু সবাই দাঁড়িয়ে কাঁদছে, আব্বু।

আমি ঘুমাতে পারছি না আব্বু। আজকে তুমি নেই আজকে কেউ আর আমাদের বাসা থেকে বের হয়ে ঈদগাহে গেলো না। আব্বু আজকে প্রথম আমার জীবনে তোমাকে ছাড়া ঈদের দিন। আল্লাহ তুমি এমনটা কেনো করলে? আমার তো কষ্ট হচ্ছে।

সবাই ঈদের নামাজ পড়তে যায় কিন্তু আমার বাবা যায় না। আমার তো শুধু চোখ দিয়ে পানি পড়ছে। আমি ভালো নেই, আব্বু তুমি তো জানো।’ এই স্ট্যাটাসের সঙ্গে নিজের চোখের দুটি ছবি যুক্ত করে দেন ডরিন। সেখানে তার চোখে অশ্রু দেখা গেছে।

গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে। পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ হন আনোয়ারুল আজিম।
 
বাড়ি থেকে বেরোনোর পাঁচ দিন পর ১৮ মে বরাহনগর থানায় আনার নিখোঁজের বিষয়ে একটি জিডি করেন বন্ধু গোপাল বিশ্বাস। এরপরও খোঁজ মেলেনি তিনবারের এ সংসদ সদস্যের।
  
২২ মে হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পাশের নিউটাউন এলাকায় সাঞ্জিভা গার্ডেনস নামে একটি বহুতল আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে সংসদ সদস্য আনার খুন হয়েছেন। ঘরের ভেতর পাওয়া যায় রক্তের ছাপ। তবে ঘরে মেলেনি মরদেহ। 

২৮ মে সন্ধ্যায় সঞ্জিভা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে মরদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে। তবে এগুলো আনারের মরদেহের খণ্ডাংশ কি না সেটা এখনও নিশ্চিত করেনি পুলিশ।

 
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬
জুনিয়র অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে,…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য ১৯০০ কিলোমিটার পাড়ি , পরে জা…
  • ১৮ অক্টোবর ২০২৬
নেপালকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের
  • ১৮ অক্টোবর ২০২৬
এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্…
  • ১৮ অক্টোবর ২০২৬