বেনজীরকে দুদকে হাজির হতে নতুন তারিখ

০৬ জুন ২০২৪, ০৫:৫০ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
বেনজীর আহমেদ

বেনজীর আহমেদ © সংগৃহীত

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে ফের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৬ জুন) বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমীন। আগামী ২৩ জুন তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য দিন ধার্য করা হয়েছে।

খোরশেদা ইয়াসমীন বলেন, ‘সাবেক আইজিপি বেনজীর আহমেদ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে দুদক তলব করলেও শুনানিতে অনুপস্থিত থাকায় আগামী ২৩ জুন তাঁকে জিজ্ঞাসাবাদের তারিখ নির্ধারণ করা হয়’।

দুদকের চিঠিতে বলা হয়, অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার বেনজীর আহমেদের ব্যক্তিগত শুনানির দিন নির্ধারিত ছিল। কিন্তু তিনি শুনানিতে উপস্থিত না হওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি। এমতাবস্থায় অনুসন্ধানকারী দল বেনজীর আহমেদের ব্যক্তিগত শুনানির জন্য আগামী ২৩ জুন পরবর্তী তারিখ নির্ধারণ করে তার ঠিকানায় নোটিশ ইস্যু করেন।

এছাড়াও গত ২৮ মে বেনজীর ও তাঁর স্ত্রী–সন্তানদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। দুদকের পাঠানো নোটিশে বেনজীরকে ৬ জুন এবং তাঁর স্ত্রী ও সন্তানদের ৯ জুন দুদকে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

বেনজীর ও তাঁর স্ত্রী-সন্তানদের নামে গোপালগঞ্জ, মাদারীপুর, ঢাকাসহ কয়েকটি জেলায় ৬২৭ বিঘা জমি, ঢাকার গুলশানে ৪টি ফ্ল্যাট, ৩৩টি ব্যাংক হিসাব, ১৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ৩টি বিও হিসাব এবং ৩০ লাখ টাকার সঞ্চয়পত্রের সন্ধান পেয়েছে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৩ ও ২৬ মে পৃথক দুটি আদেশে এসব সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।

 
ট্যাগ: দুদক
দেশের ২ হাজার ৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই, বেশি কোন বি…
  • ০৮ এপ্রিল ২০২৬
সভা ছাড়াই সেমিনার আয়োজন জাকসুর, অভিযোগ ভিপি জিতুর
  • ০৮ এপ্রিল ২০২৬
তেলের জন্য অপেক্ষমাণ বাইকারদের পানি-স্যালাইন দিল ছাত্রদল
  • ০৮ এপ্রিল ২০২৬
ভোজ্যতেল মজুতদারির বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ পাঁচ দাবি ক্যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
গ্রামীণ সড়কে ছয় হাজার গাছের মধ্যে টিকে আছে আড়াই হাজার
  • ০৮ এপ্রিল ২০২৬
কোন কোন শর্তে যুদ্ধবিরতিতে রাজি হলো যুক্তরাষ্ট্র ও ইরান?
  • ০৮ এপ্রিল ২০২৬
close