আওয়ামী লীগ গাছ লাগায়, বিএনপি-জামায়াত ধ্বংস করে: প্রধানমন্ত্রী

০৫ জুন ২০২৪, ১২:২৫ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিবেশ রক্ষায় আওয়ামী লীগ সারাদেশে গাছ লাগায় বিএনপি-জামায়াত আন্দোলনের নামে হাজার হাজার বৃক্ষ ধ্বংস করে। এ সময় একটি গাছ কাটলে তিনটি গাছ লাগানোর পরামর্শ দেন সরকার প্রধান। সরকারপ্রধান বলেন, এ দেশের মানুষকে রক্ষা করা আমাদের কর্তব্য। জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব, তা থেকে দেশকে আমরা মুক্ত করতে চাই। সেদিকে লক্ষ্য রেখে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। যে পদক্ষেপগুলো জাতির পিতা বঙ্গবন্ধু নিয়েছিলেন। 

বুধবার (৫ জুন) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৪ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উন্নয়ন প্রকল্পের কারণে গাছ কাটলে, তিনগুণ গাছ লাগাতে হবে। বর্তমানে দেশে বনায়নের পরিমাণ ২৪.৫ শতাংশ।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা ১৯৭২ সালে পরিবেশ সংরক্ষণের জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেন। ঢাকার রেসকোর্স ময়দানে একটা সবুজ আচ্ছন্ন পরিবেশ তৈরির পদক্ষেপ নিয়েছিলেন। ১৯৭২ সালের ১৬ জুলাই তিনি সেখানে বৃক্ষরোপণ সপ্তাহ উদযাপন করেন। বৃক্ষরোপণের জন্য মানুষকে ব্যাপকভাবে উদ্বুদ্ধ করেন। কক্সবাজারে সমুদ্র সৈকতে যে ঝাউ বন সেটি জাতির পিতার উদ্যোগে রোপণ করা হয়। 

আরও পড়ুন: প্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট অধিবেশন শুরু আজ

প্রধানমন্ত্রী বলেন, বৃক্ষ রোপণ কর্মসূচি পালনের জন্য ১৯৮৪ সালে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ওপর দায়িত্ব দেওয়া হয়। মূল দল আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনের প্রত্যেকটা সদস্য বৃক্ষরোপণ করবে। আমাদের নির্দেশ ছিল এবং সেই নির্দেশনা আমরা এখনও পালন করে যাচ্ছি। 

তাছাড়া আমাদের দ্বীপ অঞ্চল, বিশেষ করে চরাঞ্চলগুলোতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা এবং সেখানে প্রত্যেক প্রজাতির পশুপাখি জোড়ায় জোড়ায় ছেড়ে দেয়া হয়। সেটা জাতির পিতা বঙ্গবন্ধু শুরু করে দিয়েছিলেন।

 
ট্যাগ: জাতীয়
রাতভর নাটক, সকালে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে মুহুর্মুহু গুলি
  • ১৯ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আজ থেকে এই গল্প শেষ’ লেখা ছিল দেয়ালে—কক্ষে মিলল নারী ও দুই…
  • ১৯ অক্টোবর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদ থেকে ভিডিও ধারণ, নিচে পড়ে গুরুতর আহত দশম …
  • ১৯ অক্টোবর ২০২৬
পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬