ঝড়ে উপড়ে পড়া গাছের চাপায় ৩ জনের মৃত্যু

০৫ জুন ২০২৪, ০৮:৩২ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৫ PM
ঝড়ে উপড়ে পড়া গাছের চাপায় ৩ জনের মৃত্যু

ঝড়ে উপড়ে পড়া গাছের চাপায় ৩ জনের মৃত্যু © সংগৃহীত

রাজশাহীর বাঘায় ঝড়ের সময় উপড়ে পড়া বটগাছের চাপায় ২ জন নিহত হয়েছেন। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। নিহতরা হলেন, জালাল উদ্দিন (৪০), জাকির হোসেন (৩৫) ও মো. সেন্টু (৪০),। এতে আহত হয়েছেন ৪ জন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাজার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজশাহীর বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা জানায়, রাত ৯টার দিকে হঠাৎ করে কালবৈশাখী ঝড় ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বাঘা উপজেলার পাঁচপাড়া রাজার মোড়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়েন বেশ কয়েকজন। এর কিছুক্ষণপর হঠাৎ গ্রামের পুরোনো পাকুড় গাছটি উপরে পড়ে দোকানের ওপর। এতে ঘটনাস্থলেই গাছের নিচে চাপা পড়ে দুজনের মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে গাছের নিচে চাপা পড়া অবস্থায় ৪ থেকে ৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

আহত হয়েছেন একই গ্রামের মুকুল (৩৫), রুবেল (৪০), শাহারুল (৪০) ও আজগর আলী (২০)। তাদের সবার বাড়ি চকবাউসা গ্রামে। 

রাতভর নাটক, সকালে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক
  • ১৯ অক্টোবর ২০২৬
বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে মুহুর্মুহু গুলি
  • ১৯ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আজ থেকে এই গল্প শেষ’ লেখা ছিল দেয়ালে—কক্ষে মিলল নারী ও দুই…
  • ১৯ অক্টোবর ২০২৬
চলন্ত ট্রেনের ছাদ থেকে ভিডিও ধারণ, নিচে পড়ে গুরুতর আহত দশম …
  • ১৯ অক্টোবর ২০২৬
পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬