বাংলাদে‌শি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমাল ভুটান

০৪ জুন ২০২৪, ০৭:৫৪ AM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
বাংলাদে‌শি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমাল ভুটান

বাংলাদে‌শি পর্যটকদের জন্য ভ্রমণ ফি কমাল ভুটান © সংগৃহীত

বাংলাদেশি পর্যটকদের জন্য পর্যটন ফি কমিয়েছে ভুটান। দেশটির পর্যটন বিভাগ জানিয়েছে, নতুন ভ্রমণ নীতি অনুযায়ী বাংলাদেশি পর্যটকদের টেকসই উন্নয়ন ফি (এসডিএফ) হিসেবে শুধুমাত্র প্রতিদিনের জন্য ১৫ মার্কিন ডলার দিতে হবে। আগে বাংলাদেশিদের ২০০ মার্কিন ডলার দিতে হতো।

সোমবার (৩ জুন) এ তথ্য জা‌নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

বাংলাদেশি পর্যটকদের জন্য ভুটান এখন যে ফি নির্ধারণ করেছে, সেটা ভারতীয় পর্যটকদের ওপর আরোপিত ফির সমতুল্য। নতুন নীতিমালার আওতায় বছরে ১৫ হাজার বাংলাদেশি পর্যটক প্রতিদিন ১৫ মার্কিন ডলার ফি দিয়ে ভুটান ভ্রমণ করতে পারবেন। ভিসা নীতি গত ২ জুন থেকে কার্যকর হয়েছে। তবে ১৫ হাজারের বেশি পর্যটক হলে ভুটান ভ্রমণের ক্ষেত্রে আগের ১০০ ডলার ফি দিতে হবে।

বাংলাদেশ ও ভুটানের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ সম্পর্ক আরও সুসংহত হয়েছে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশি পর্যটকদের ভুটান ভ্রমণে প্রতিদিন ২০০ ডলার এসডিএফ দেওয়ার প্রয়োজন হতো। তবে কোভিডের পরে ফি কমিয়ে ১০০ ডলার করা হয়।

 
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬