পরীবাগে যাচ্ছে শাহবাগ থানা

০৩ জুন ২০২৪, ০৬:২৮ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩৭ PM
শাহবাগ থানা

শাহবাগ থানা © সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে। সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, শাহবাগ থানা সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের উলটো দিকে সাকুরা রেস্তোরাঁর পেছনে নেওয়া হবে। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন শাহবাগ থানা স্থানান্তরের প্রস্তাব অনুমোদনের তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ প্রকল্পের কারণে সেখানে অবস্থিত থানাটি স্থানান্তরের দরকার ছিল। মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, হোটেল ইন্টারকন্টিনেন্টালের উলটো পাশে সাকুরার পেছনে যে জায়গা রয়েছে, থানাটি সেখানে যাবে।’

তিনি বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্প বাস্তবায়নের জন্য ওই জায়গা দরকার। এটি তারা প্রস্তাব করেছিল। দুই মন্ত্রণালয় একমত হতে পারছিল না, এজন্য মন্ত্রিসভায় এসেছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সাকুরা রেস্তোরাঁর পেছনে রমনা মৌজার ৩২ নম্বর দাগে ৩৯ দশমিক ৭০ শতাংশ জায়গায় থানাটি নেওয়া হবে।

ট্যাগ: পুলিশ
সীমান্ত পেরিয়ে ফেরা, কিন্তু ঘরে ফেরা নয়: শিশুদের নীরব এক প্…
  • ১৮ এপ্রিল ২০২৬
গুঞ্জন সত্য, এনসিপিতে আসছে জুনায়েদ-রাফেরা
  • ১৮ এপ্রিল ২০২৬
ইস্টার্ন রিফাইনারি তীব্র সংকটে, তেল শোধনাগারটির ভবিষ্যৎ কী?
  • ১৮ এপ্রিল ২০২৬
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান হিউম্যান রাইটস ও…
  • ১৮ এপ্রিল ২০২৬
যোগ্য শিক্ষক থাকলেও ‘ভাড়া করা’ সভাপতি দিয়ে চলছে ইবির ৩ বিভাগ
  • ১৮ এপ্রিল ২০২৬
আজ সকাল থেকে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দুই জেলায়
  • ১৮ এপ্রিল ২০২৬