নির্বাচনে জামানত হারালেন সেতুমন্ত্রীর ভাই শাহাদাত হোসেন 

৩০ মে ২০২৪, ০১:৩২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
শাহাদাত হোসেন

শাহাদাত হোসেন © সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে জামানত হারিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন। বুধবার (২৯ মে) অনুষ্ঠিত নির্বাচনে তার ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। 

জামানত ফিরে পেতে কাস্টিং ভোটের ১৫ শতাংশ পেতে হয়। সে হিসাবে তার ১১ হাজার ২৮৪টি ভোট পাওয়ার কথা থাকলেও পেয়েছেন চার হাজার ৬১০ ভোট। কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কন্ট্রোল রুমে ৭১টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী।

ফলাফলে দেখা যায়, চেয়ারম্যান পদে মোহাম্মদ গোলাম শরীফ চৌধুরী পিপুল নির্বাচিত হয়েছেন। আনারস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪৮ হাজার ২২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত-কলম প্রতীকের মিজানুর রহমান বাদল পেয়েছেন ১৮ হাজার ৬৭৮ ভোট।

আরো পড়ুন: প্রধানমন্ত্রী কার্যালয়ের দুই কর্মকর্তার নিয়োগ বাতিলের কারণ জানালেন ওবায়দুল কাদের

আর শাহাদাত হোসেন টেলিফোন প্রতীকে ৪ হাজার ৬১০ টি ভোট পেয়েছেন। মোটরসাইকেল প্রতীকে ওমর আলী পেয়েছেন এক হাজার ৪৮২ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী বলেন, শাহাদাত হোসেন ও ওমর আলী জামানত হারানোয় চেয়ারম্যান পদের জন্য তাদের নির্বাচন কমিশনে (ইসি) অনুকূলে রাখা ১ লাখ টাকা বাজেয়াপ্ত হবে।

 
তথ্য অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন আগামীকাল …
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিল যেসব নেতাদের স্ত্রী ও …
  • ২০ এপ্রিল ২০২৬
জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
  • ২০ এপ্রিল ২০২৬
ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক রাজিয়া সুলতানার মৃত্যুতে …
  • ২০ এপ্রিল ২০২৬
সিটি ব্যাংক নিয়োগ দেবে অফিসার, আবেদন শেষ ২৭ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
আন্দামান সাগরে ট্রলারডুবি, টেকনাফে ৩ মানব পাচারকারী আটক
  • ২০ এপ্রিল ২০২৬