র‌্যাবের নতুন ডিজি হারুন অর রশিদ

২৯ মে ২০২৪, ০৮:৪৫ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:২৯ PM
ব্যারিস্টার হারুন অর রশিদ

ব্যারিস্টার হারুন অর রশিদ © ফাইল ছবি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার হারুন অর রশিদ। তিনি বর্তমান মহাপরিচালক এম খুরশীদ হোসেনের স্থলাভিষিক্ত হবেন।

বুধবার (২৯ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, এই আদেশ আগামী ৫ জুন থেকে কার্যকর হবে। 

হারুন অর রশিদ বর্তমানে তিনি পুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজিপি (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট) পদে কর্মরত। এর আগে তিনি পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ছিলেন।

হারুন অর রশিদ মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা আহম্মেদ আলী ছিলেন ব্যবসায়ী। সাত ভাই- বোনের মধ্যে তিনি ষষ্ঠ। ১৯৯৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে এমএসসি সম্পন্ন করেন। ২০০৯ সালে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার অ্যাট ল এবং ২০১৬ সালে  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

হারুন অর রশিদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএস পুলিশ ক্যাডারে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি বাংলাদেশ পুলিশ পদক-বিপিএম পেয়েছেন। এছাড়া ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি থাকাকালে তিনি ২০১৯-২০২০ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার পান।

 
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের চার পদে নতুন মুখ
  • ১৯ অক্টোবর ২০২৬
সব বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কে আনার পরিকল্পনা ইউজি…
  • ১৯ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে ইশরাকের দেওয়া স্ট্যাটাসে ‘চ্যাটজিপিটির নির্দেশ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ককরোচ জনতা পার্টির মোকাবিলায় দিল্লিতে ‘লাল হিট জনতা পার্টি’…
  • ১৯ অক্টোবর ২০২৬
সকালে ব্রাশ করার আগে পানি পান, নাকি চা-নাস্তা কোনটা স্বাস্থ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ময়মনসিংহে মৃত ব্যক্তির বিরুদ্ধে দুদকের মামলা, সমালোচনা
  • ১৯ অক্টোবর ২০২৬