যেসব এলাকায় ১০ ঘণ্টা গ্যাস থাকবে না আজ © সংগৃহীত
গ্যাস পাইপলাইন মেরামত ও স্থানান্তর কাজের জন্য আজ বুধবার (২৯ মে) নারায়ণগঞ্জ জেলার বেশকিছু এলাকায় সব ধরনের গ্যাস সরবরাহ ১০ ঘণ্টা বন্ধ থাকবে। এ ছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
মঙ্গলবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইন মেরামত বা প্রতিস্থাপন কাজের জন্য বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা পঞ্চবটি, পঞ্চবটি বিসিক, ভোলাইল, ইসদাইর, কাশিপুর, গোগনপুর, চর সৈয়দপুর, মুক্তারপুর ও তার কাছাকাছি এলাকার সব ধরনের গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন: এমপি আনার হত্যা মামলার বিচার হবে কোন দেশে?
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।