নির্বাচিত হলে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবো: ট্রাম্প

২৮ মে ২০২৪, ০৬:২০ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে পুনরায় নির্বাচিত হলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেবেন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

১৪ মে এক অনুষ্ঠানে এসব কথা বলেন ট্রাম্প। গোপন সূত্রে ওয়াশিংটন পোস্ট এমন তথ্য খুঁজে পেয়েছে।

নির্বাচনের প্রচারের অর্থ জোগাড় করতে অর্থ দাতাদের সামনে এ কথা বলেন তিনি। দাতাদের সঙ্গে বৈঠকে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ দমনের অঙ্গীকার করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, আপনারা তো জানেন দেশে অনেক বিদেশি শিক্ষার্থী রয়েছে। কোনো শিক্ষার্থী প্রতিবাদ করলে আমি তাদের দেশ থেকে বের করে দেব। তারা যখন এ কথা শুনবে, তখনই তারা সংযত আচরণ করবে।

তিনি আরও বলেন, আপনারা যদি আমাকে নির্বাচিত করেন যেটা আপনাদের করা উচিত তবে আমরা এই আন্দোলনকে ২৫-৩৫ বছর পিছিয়ে দিব।

ফিলিস্তিন ইস্যুতে ইহুদিবাদী সরকারকে সমর্থন করা ওয়াশিংটনের নীতির বিরুদ্ধে দেশব্যাপী শিক্ষার্থী ও শিক্ষকরা বিক্ষোভ করছেন। নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া ফিলিস্তিনপন্থী বিক্ষোভ এখন ইউরোপ, অস্ট্রেলিয়া ও এশিয়াসহ বিশ্বের অন্যান্য অংশের ক্যাম্পাস এবং অ্যাকাডেমিক প্রতিষ্ঠানেও ছড়িয়ে পড়েছে।।

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬