বান্ধবীকে নিয়ে থাকা ভাড়া বাসায় মিললো তরুণের ঝুলন্ত লাশ

২৫ মে ২০২৪, ০৩:২২ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
ঢাকা মেডিকেল কলেজ

ঢাকা মেডিকেল কলেজ © সংগৃহীত

রাজধানীর বাড্ডায় এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৫ মে) সকালে তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।

জানা গেছে, তরুণের নাম মো. আকাশ (২১)। সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে তাকে। আকাশ উত্তর বাড্ডা পানির পাম্প জামতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মৃত আকাশ মুন্সীগঞ্জ সদর উপজেলার চিতলিয়া গ্রামের বাদল খানের ছেলে।

মৃতের ফুফু পায়েল জানান, সকালে তাকে সিলিং ফ্যানের সাথে গামছা পেঁচানো ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ৩৫ মিনিটে পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, আকাশ ওই বাসায় মাহি নামে এক বান্ধবীসহ থাকতো। তারা দুজনেই পার্লারে কাজ করতো। তবে তারা বিয়ে করেছে কিনা, সে বিষয়ে তিনি কিছুই জানতে পারেন নি। ‘আকাশের মৃত্যুর ব্যাপারে ওই মেয়েই ভালো জানেন’, বলেও উল্লেখ করেন পায়েল।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

 
অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence