তুরাগ কমিউটার ট্রেনের চাকা ভেঙে বগি লাইনচ্যুত

২৩ মে ২০২৪, ১০:০১ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৫ PM

গাজীপুরের ধীরাশ্রম রেলস্টেশনের আউটার সিগনালে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আধঘণ্টা পর দুর্ঘটনা কবলিত বগিটি রেখে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাত্রা করে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৩ মে) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মহানগরীর জয়দেবপুর রেলওয়ে জংশন ও স্টেশনের মাস্টার হানিফ আলি।

তিনি বলেন, তুরাগ কমিউটার ট্রেনটি প্রতিদিন জয়দেবপুর ছাড়ে সকাল ৭টা ১৫ মিনিটে, ঢাকা পৌঁছায় সকাল ৮টা ৩০ মিনিটে। আজ বৃহস্পতিবার নির্ধারিত সময়ে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনটি যাত্রী নিয়ে জয়দেবপুর রেলস্টেশন ছেড়ে যায়। পরে ট্রেনটি ধীরাশ্রম স্টেশন অতিক্রম করার কিছুক্ষণ পরেই এর একটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-জয়দেবপুর রেললাইন সাময়িকভাবে বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা-জয়দেবপুরে ডুয়েল গেজ ডাবল লাইন রয়েছে। দুর্ঘটনার পর পূর্ব পাশের লাইনটি সাময়িক বন্ধ থাকলেও পশ্চিম পাশের লাইন দিয়ে বাই রোটেশন ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়। পরে সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনা কবলিত বগিটি রেখে তুরাগ কমিউটার ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাত্রা করে।

স্থানীয়রা জানান, সকালে ধীরাশ্রম স্টেশনে ঢাকাগামী তুরাগ কমিউটার ট্রেনের চাকা ভেঙে কেউ কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ এটি বগি লাইনচ্যুত হয়। তবে ট্রেনের গতি খুবই কম ছিল।

পায়ুপথে অর্ধকোটি টাকার স্বর্ণের বার, পাঁচারকারী আটক
  • ১৩ মার্চ ২০২৬
ভিজিএফ কার্ড নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশত
  • ১৩ মার্চ ২০২৬
‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081