মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্কুলছাত্রের

২২ মে ২০২৪, ১০:১৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৫ PM

মুন্সীগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। তারা দুজনেই নবম শ্রেণির শিক্ষার্থী। বুধবার (২২ মে) বিকেলে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুই শিক্ষার্থী হলো, আলালউদ্দিনের পুত্র মাহবুব আলম নয়ন (১৬) ও আবুল কালামের পুত্র মোহাম্মদ তুহিন (১৭)। নিহত তুহিন ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ে ও নয়ন পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলার একটি বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।

নিহতদের পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে দুই বন্ধু মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। তুহিন মোটরসাইকেল চালাচ্ছিল এবং নয়ন পেছনে বসে ছিল। পরে স্থানীয়দের মাধ্যমে তারা খবর পান মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে একটি গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়েছে তারা। দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান, তাদের দুজনের কেউ আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করেছি।

সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence