সংসদ সদস্যরাও সরকারের বন্ধুরাষ্ট্রের কাছে নিরাপদ নয়: ফখরুল

২২ মে ২০২৪, ০১:১৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৭ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

আওয়ামী লীগের সংসদ সদস্যরাও বর্তমান সরকারের বন্ধুরাষ্ট্রের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে ভারতে এমপি মৃত্যুর বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ভারতে এমপি হত্যার পেছনে দুর্নীতি বা অন্য কোনো ঘটনা থাকতে পারে। জবরদখলকারী সরকার জিয়ার নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চায়। তাই জিয়াকে খলনায়ক বানাতে ইতিহাস বিকৃত করছে সরকার।

তিনি আরও বলেন, বরাবরই আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে। অথচ এরাই দেশের গণতন্ত্রকে ধ্বংস করে সাধারণ মানুষের অধিকারকে হরণ করছে

এর আগে, ভারতে নিখোঁজ ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিমের মরদেহ বুধবার কলকাতর নিউটাউন থেকে উদ্ধার করা হয়েছে বলে খবর দিয়েছে হিন্দুস্থান টাইমস।

নিখোঁজের পর এমপির মেয়ে মমতারিন ফেরদৌস ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের দফতরে গিয়ে বাবার নিখোঁজ হওয়ার বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন। মমতারিন জানিয়েছিলেন, গত বৃহস্পতিবার থেকে বাবা আনোয়ারুলের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যায়নি। এরপর প্রায় এক সপ্তাহ নিখোঁজ থাকার পর উদ্ধার হলো এমপির মরদেহ। 

ইউসেপ বাংলাদেশে চাকরি, পদ ১৬, আবেদন শেষ ২৮ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ …
  • ১৮ মার্চ ২০২৬
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ২০ বছরের রেকর্ড ভঙ্গ…
  • ১৮ মার্চ ২০২৬
গঙ্গায় ইফতার, মাংসের হাড় ফেলার অভিযোগে ১৪ জন গ্রেপ্তার
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ১৮ মার্চ ২০২৬
নোয়াখালীতে দেড়শ সুবিধাবঞ্চিত পরিবারে বারাকাহ ঈদ সামগ্রী বিত…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence