বান্দরবানে কেএনএফের প্রধান নারী সমন্বয়ক গ্রেফতার

১৭ মে ২০২৪, ১০:০৩ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৫ PM
আকিম বম

আকিম বম © সংগৃহীত

বান্দরবানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বান্দরবান সদর ও রোয়াংছড়ি জোনের প্রধান নারী সমন্বয়ককে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন। গ্রেফতারকৃত আকিম বম (১৮) লাইমি পাড়া এলাকার সিয়াম থং বমের মেয়ে।

র‍্যাব কর্মকর্তা এইচএম সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবান সদর ইউপির ৬ নম্বর ওয়ার্ড  লাইমি পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-১৫ সদস্যরা। এ সময় দেশে-বিদেশে সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত কুকি-চিন আর্মির বান্দরবান সদর ও রোয়াংছড়ি জোনের নারী শাখার অন্যতম প্রধান সমন্বয়ক আকিম বমকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, ২০২৩ সালের কান্না রেসিডেন্সিয়াল মডেল স্কুলে অধ্যয়নকালে বন্ধু মাইকেলের কথায় উদ্বুদ্ধ হয়ে কেএনএফ ট্রেনিং এ যেতে আগ্রহ প্রকাশ করে। রোয়াংছড়ির  গহীন পাহাড়ি জঙ্গলে কেডিওন নামে একটি ট্রেনিং সেন্টারে পৌঁছায়। যেখানে আরও ৫০ জনের মতো নারী সদস্য প্রশিক্ষণ নিচ্ছিলেন। ট্রেনিং শেষে বান্দরবান সদর ও রোয়াংছড়ি এলাকায় দস্যু সংগ্রহের কাজ করতেন আকিম বম। 

এর আগে গত ২ ও ৩ এপ্রিল রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য সন্দেহে এই পর্যন্ত গ্রেফতার ২৫ নারীসহ ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ভোরে বান্দরবান সদর উপজেলা লাইমি পাড়া থেকে কেএনএফের প্রধান নারী সমন্বয়ক আকিম বমকে গ্রেফতার করে র‍্যাব -১৫।

 
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে দ্বিতীয়
  • ০৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া যে ১০ শর্ত মেনে যুদ্ধ স্থগিতে রাজি যুক্তরাষ্ট্র
  • ০৮ এপ্রিল ২০২৬
মোবাইল মেরামত করে না দেওয়ায় কিশোরীর আত্মহত্যা
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মানববন…
  • ০৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৮ এপ্রিল ২০২৬
অভিশংসন করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর ডাক এনএএসিপির
  • ০৮ এপ্রিল ২০২৬
close