মানবাধিকার বিষয়ক সংস্থার নির্বাহী পরিচালক হলেন সাইফুদ্দিন সালাম মিঠু

১৭ মে ২০২৪, ০৩:১১ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM

ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের বাংলাদেশ চ্যাপ্টারের নির্বাহী পরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ছাত্রদল নেতা সাইফুদ্দিন সালাম মিঠু। সম্প্রতি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের সভাপতি জোস রামিরেজ ও মহাসচিব আইনুল হোসাইন তাকে এই নিয়োগ প্রদান করেন।

মিঠু সাম্প্রতিক বছরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদস্য হিসেবে কাজ করছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্সেরও সদস্য।

মানবাধিকার নিয়ে কাজ করার পূর্বে সাইফুদ্দিন সালাম মিঠু বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

সাইফুদ্দিন সালাম মিঠু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে অনার্স ও অ্যাপ্লাইড গণিত থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি চট্টগ্রামের পটিয়ার ভাষাসৈনিক আব্দুস সালাম ও সুফিয়া সালামের কনিষ্ঠ সন্তান।

মানবাধিকার বিষয়ক সংগঠনের দায়িত্ব পাওয়া নিয়ে সাইফুদ্দিন সালাম মিঠু বলেন, রাজনীতি করার সময় বাংলাদেশের মানুষের মানবাধিকার হরণের করুণ চিত্র সরাসরি প্রত্যক্ষ করেছি। এসব অভিজ্ঞতার প্রেক্ষিতে গত কয়েকবছর যাবত মানবাধিকার নিয়ে কাজ করছি। আশা করছি, মানবাধিকার সংরক্ষণ ও ঝুঁকি নিয়ে আমরা পুরোমাত্রায় পেশাগত দক্ষতা বজায় রেখে কাজ করব।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রথম বর্ষের পরীক্ষার রুটিন প্…
  • ১৯ অক্টোবর ২০২৬
অস্ত্র হাতে ইশরাকের অভিযান চালানো সেই স্পটে এবার গেল যৌথবাহ…
  • ১৯ অক্টোবর ২০২৬
ফ্যান চুরির দায়ে বিএনপি নেতার ছেলের কারাদণ্ড
  • ১৯ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে কমল তেলের দাম 
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাবেন বিনামূল্যে এআই প্র…
  • ১৯ অক্টোবর ২০২৬
ওয়ার্ল্ড ভিশন ঢাকায় নিয়োগ দেবে বিজনেস ডেভেলপমেন্ট অফিসার, আ…
  • ১৯ অক্টোবর ২০২৬