দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন

২৪ ঘণ্টা বন্ধ থাকবে নৌযান চলাচল

১৭ মে ২০২৪, ০২:৪৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ১৫৭টি উপজেলার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার (২১ মে)। এ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে ভোটগ্রহণের দিন এবং এর আগে ও পরে কিছু নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনায় নৌপরিবহন মন্ত্রণালয় থেকে বিষয়টি বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের চিঠি পাঠানো হয়েছে।

মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন সচিবালয় থেকে আগামী ২১ মে ১৫৭টি উপজেলা পরিষদের সাধারণ নির্বাচন আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নির্বাচন উপলক্ষ্যে ভোটের আগের দিন ২০ মে (সোমবার) দিবাগত রাত ১২টা থেকে ভোটের দিন মধ্যরাত অর্থাৎ ২১ মে (মঙ্গলবার) রাত বারোটা পর্যন্ত  সব নির্বাচনী এলাকায় বিশেষ কয়েকটি নৌযান চলাচলে নিষেধাজ্ঞা থাকবে। নৌযান গুলো হচ্ছে, লঞ্চ ও ইঞ্জিন চালিত বোট।

চিঠিতে এসব নৌযান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার ক্ষমতা জেলা প্রশাসকদের ওপর নির্দেশক্রমে অর্পণ করা হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপে ১৫৭টি উপজেলায় ২১ মে, তৃতীয় ধাপে ১১২ উপজেলায় ২৯ মে ও চতুর্থ ধাপে ৫৫ উপজেলায় ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এছাড়া, দ্বিতীয় ধাপে ২৪টি, তৃতীয় ধাপে ২১ ও চতুর্থ ধাপে দুটি উপজেলায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬
ফেসবুকে তিনবার আলহামদুলিল্লাহ লিখলেন বিএনপি নেত্রী—একবার এম…
  • ২০ এপ্রিল ২০২৬
ক্ল্যারেন্ডন স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অক্সফোর্ড ইউনিভার…
  • ২০ এপ্রিল ২০২৬
টোকিওয়ে বৈশাখী মেলায় বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরলেন ড. সবুর…
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের ভাইভা হতে পারে এআই সিস্টেমে
  • ২০ এপ্রিল ২০২৬